শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অসময়ের বৃষ্টিতে পেঁয়াজের বীজতলা নষ্ট, উৎপাদন নিয়ে শঙ্কায় কৃষক      ● নির্মাণের দেড় মাসে কোটি টাকার বাঁধে ধস, প্লাবনের আতঙ্কে উপকূলবাসী      ● সমঝোতায় সংসদে আলোচনা এড়াল সরকারি ও বিরোধী দল      ● সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ      ● মুক্তিযোদ্ধাদের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে: তারেক রহমান      ● প্রধানমন্ত্রীর জন্মদিনে যুবদলের মানবিক উদ্যোগ      ● 'সেবার ব্রতে চাকরি’ শ্লোগানে কক্সবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম      ● হরমুজে মার্কিন ড্রোন ধ্বংসের দাবি আইআরজিসির      ● যুদ্ধবিরতির মধ্যেও গাজায় হামলা, নিহত ৬      ● মহাসচিব পদে আমিরাতের প্রার্থিতায় যুক্তরাজ্য-ফ্রান্সের আপত্তি      ● ট্রেনের ধাক্কায় ৪ জনের মৃত্যু      ● আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি      
প্রধান উপদেষ্টার আমন্ত্রণে বাংলাদেশে আসছেন জাতিসংঘের মহাসচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১:১৩ পিএম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে আগামী ১৩ মার্চ চার দিনের সফরে বাংলাদেশে আসছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

আজ বুধবার নিউইয়র্ক থেকে বাংলাদেশের স্থায়ী মিশন এই তথ্য জানিয়েছে। জাতিসংঘ মহাসচিবের কার্যালয়ও এই সফরের তথ্য নিশ্চিত করেছে।

জাতিসংঘ মহাসচিবের কার্যালয় জানিয়েছে, গুতেরেস আগামী ১৩-১৬ মার্চ বাংলাদেশ সফর করবেন। এর আগে ২০১৮ সালের জুলাই মাসে বাংলাদেশ সফরে এসেছিলেন জাতিসংঘের মহাসচিব গুতেরেস।

মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে গুতেরেস এখন বাংলাদেশ সফরে আসছেন। গত ৭ ফেব্রুয়ারি নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ইস্যু ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি-সংক্রান্ত বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান। এ সময় তিনি প্রধান উপদেষ্টার আমন্ত্রণপত্রটি গুতেরেসের কাছে হস্তান্তর করেন।

এদিকে মুহাম্মদ ইউনূসের অনুরোধে চলতি বছরের দ্বিতীয়ার্ধে জাতিসংঘের রোহিঙ্গাবিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কাতারের রাজধানী দোহায় এই সম্মেলন আয়োজনের বিষয়ে আলোচনা হচ্ছে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close