বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চিলমারীতে অনির্বাণ শিখা পাঠাগার উদ্বোধন
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:১২ পিএম

কুড়িগ্রামের চিলমারীতে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) নতুন একটি পাঠাগারের উদ্বোধন করা হয়েছে। 'অনির্বাণ শিখা পাঠাগার' নামক এই পাঠাগারের উদ্বোধন করেন রাধাবল্লভ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল আলম।

বাজারের ব্যপারী এলাকায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মঞ্জুরুল আহসান, সাংবাদিক আরিফুল ইসলাম সুজন, শিক্ষক রবিউল ইসলাম, কমল কৃষ্ণ রায়, এরশাদুল হক, ওমর ফারুক, স্বপন কুমার রায় সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে উঠতি বয়সের শিক্ষার্থীরা মোবাইল গেম বা মাদকের নেশায় আসক্ত হয়ে পড়ছে, যা সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণ। এ অবক্ষয় থেকে তরুণদের রক্ষা করতে পাঠাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বক্তারা বলেন, পাঠাগার একটি সামাজিক আন্দোলন, যেখানে সবাইকে অংশগ্রহণ করতে হবে এবং এর কার্যক্রমকে সমাজে ছড়িয়ে দিতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন এবং তারা পাঠাগারের কার্যক্রমের সফলতা কামনা করেন।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close