বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাধ্যতামূলক অবসরে পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তা, জানা গেল নাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:১৭ পিএম আপডেট: ২৩.০২.২০২৫ ৩:১৯ PM

বাংলাদেশ পুলিশের চার ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর নির্দেশ দিয়েছে সরকার। রোববার (২৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

অবসরে পাঠানো ডিআইজি কর্মকর্তারা হলেন, এন্টি টেররিজম ইউনিট কর্মরত ডিআইজি মো. নিশারুল আরিফ, নৌ পুলিশের কর্মরত ডিআইজি মো. আব্দুল কুদ্দুছ আমিন, হাইওয়ে পুলিশে কর্মরত ডিআইজি মো. আজাদ মিয়া, এনডিসি ও আমেনা বেগম।

প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (৫৭ নং আইন)-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে এসব কর্মকর্তাকে অবসর প্রদান করা হয়েছে। তারা অবসরজনিত সুবিধাদি প্রাপ্ত হবেন এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে বিতর্কিত সংসদ নির্বাচনের পর তিন সচিবসহ ২২ সরকারি কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় গত বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

বাধ্যতামূলক অবসরে পাঠানো তিন সচিব হলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান এবং স্থানীয় সরকার বিভাগের সাবেক সচিব আবু হেনা মোরশেদ জামান। তাদের মধ্যে জাকিয়া সুলতানা হত্যা মামলায় কারাগারে পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি আতিকুল ইসলামের সহধর্মিণী। আতিকুল ইসলামের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদের ওপর গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে। আবু হেনা মোরশেদ জামান ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনের সময় নরসিংদীর ডিসি ছিলেন। তাকে গত ৬ অক্টোবর ওএসডি করা হয়েছিল। আরেক সচিব কামরুল হাসান ২০১৪ সালের নির্বাচনের সময় মৌলভীবাজার জেলার ডিসি ছিলেন। এর আগে চট্টগ্রামের বিভাগীয় কমিশনারের দায়িত্ব পালন করা এই কর্মকর্তা শেখ হাসিনার আস্থাভাজন হিসেবে পরিচিত।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close