মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
বৈষম্যহীন মানবিক সমাজ গঠনে সকলের সহযোগিতা চাই: ডা. শফিকুর রহমান
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৪৭ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশব্যাপী বৈষম্যহীন মানবিক সমাজ গঠনে দেশের সকল মানুষের সহযোগিতা চেয়েছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের লাকসামের বাইপাসে আয়োজিত এক পথসভায় তিনি এই আহ্বান জানান।

পথসভায় ডা. শফিকুর রহমান বলেন, "কুরআন এবং সুন্নাহর ভিত্তিতে বৈষম্যহীন মানবিক সমাজ গঠনে দেশের সকল মানুষের সহযোগিতা চাই। আগামীর সুন্দর বাংলাদেশ গঠনে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের সকল ভালোবাসা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য।" তিনি জামায়াতের সাবেক কেন্দ্রীয় নেতৃবৃন্দের উদাহরণ তুলে ধরে বলেন, "যারা কোন অন্যায়ের সাথে আপোষ না করে হাসি মুখে মৃত্যুকে আলিঙ্গন করেছেন।"

তিনি আরও বলেন, "কোন অন্যায়ের সাথে আপোষ বা মাথানত নয়। বরং অন্যায় যেখানে, আমাদের সংগ্রাম সেখানে।"

পথসভায় আরও বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ও কুমিল্লা-৯ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ড. একেএম সৈয়দ সরওয়ার উদ্দিন ছিদ্দিকী, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক ভিপি মোঃ রেজাউল করিম, লাকসাম সরকারি কলেজের সাবেক ভিপি শাহ আলম মনির, কুমিল্লা জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এডভোকেট বদিউল আলম সুজন, লাকসাম পৌরসভা জামায়াতের আমির জয়নাল আবেদিন পাটোয়ারী, লাকসাম উপজেলা জামায়াতের আমির হাফেজ জহিরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা দক্ষিণ জেলার সেক্রেটারি ডা. শাহাব উদ্দিন হায়দার, লাকসাম পৌরসভা জামায়াতের সেক্রেটারি শহিদ উল্লাহ প্রমুখ।

এসময় উপস্থিত নেতাকর্মীরা কারাবন্দী জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে স্লোগান দেন। পরে, তিনি নাথেরপেটুয়া স্টেশন বাজারে এক আরেকটি পথসভায় বক্তব্য রাখেন।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close