সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● পদ্মা নদীতে ডুবে বুদ্ধিপ্রতিবন্ধীর মৃত্যু      ● গলাচিপায় গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত      ● যশোরে দুর্ঘটনায় প্রাণ গেল মা-ছেলের, স্বামী আহত      ● জাতিসংঘের আন্তর্জাতিক পুরস্কার পেল পত্নীতলার জামালপুর গ্রামের আবাসন উদ্যোগ      ● তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস      ● কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কে ফুটপাতের দাবিতে হাজারও মানুষের মানববন্ধন      ● হবিগঞ্জে ৩৩ শতাংশ যানবাহন ফিটনেস বিহীন, বাড়ছে দুর্ঘটনা       ● ৭ নভেম্বর সারাদেশে র‍্যালি করবে বিএনপি      ● সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার      ● মেরিনড্রাইভে আড়াইশ অবৈধ রিসোর্ট, দখলে সৈকতও      ● মোহাম্মদপুরে হত্যা মামলা, শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন      ● বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান তারেক রহমানের      
রাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৩৯ AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের শিক্ষার্থী সিফাতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেহেরচন্ডি তুহিন ছাত্রাবাসে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

সিফাতের গ্রামের বাড়ি বরগুনা জেলায়। তিনি ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগ সূত্রে জানা গেছে, বিকেলে ছাত্রাবাসের কক্ষে একাই ছিলেন সিফাত। সন্ধ্যার দিকে কক্ষের ফ্যানের সঙ্গে গলায় গামছা বাধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

ফিশারিজ বিভাগের সভাপতি অধ্যাপক এ বি এম মহসীন বলেন, ‘মৃত্যুর প্রকৃত কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করছেন অনেকে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঝুলন্ত অবস্থায় ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। তার সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সিফাত বেশ কিছুদিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। এ ছাড়া কিছু দিন আগেই তার মা মারা যায়। হতাশা থেকেই আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।’

পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে বলেও জানান অধ্যাপক ড. মাহবুবুর রহমান।

স্বদেশ প্রতিদিন/কেএইচ







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close