বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
লামায় অপহৃত এক শ্রমিক পালিয়ে এসে যা বললেন
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:১০ পিএম

বান্দরবানের লামায় পাঁচটি রাবার বাগান থেকে অপহৃত ২৬ শ্রমিককের মধ্যে একজন পালিয়ে এসেছেন। তবে, বাকিদের উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে পালিয়ে আসা জিয়াউর রহমান বর্তমানে নিজ বাড়িতে রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযানের পরিপ্রেক্ষিতে বারবার জায়গা বদল করেছে সন্ত্রাসীরা। এই সুযোগে তাদের চোখ ফাঁকি দিয়ে জিয়াউর রহমান নামের এক শ্রমিক পালিয়ে এসেছেন।

জিয়াউরের বক্তব্যের বরাত দিয়ে তিনি আরও বলেন, সন্ত্রাসীরা সংখ্যায় ১২ থেকে ১৪ জন। তাদের সকলের হাতে অস্ত্র এবং গায়ে পাতা রংয়ের সেনা সদস্যদের মতো পোশাক রয়েছে। তবে, উপজাতি এসব সন্ত্রাসীরা কোনো সংগঠনের সদস্য তা নিশ্চিত হওয়া যায়নি। জায়গাটি লামা ও নাইক্ষ্যংছড়ি দুই উপজেলার সীমান্তবর্তী এলাকা। 

শাহাদাত হোসেন বলেন, অপহৃতদের উদ্ধারে সম্ভাব্য জায়গাগুলোতে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। তবে, এই ঘটনার পর থেকে রাবার, তামাক, গাছ, পাথর ও বাঁশ শ্রমিকসহ স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে ।

এর আগে, ১৬ ফেব্রুয়ারি রাতে বান্দরবানের লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি মুরুংঝিরি এলাকা পাঁচটি রাবার বাগান থেকে ২৬ শ্রমিককে অপহরণ করে সশস্ত্র সন্ত্রাসীরা।

উল্লেখ্য, গেল ১ ফেব্রুয়ারি একই উপজেলার সরই ইউনিয়নের লিংপুং এলাকা থেকে ৭ শ্রমিককে অপহরণ করেছিল সন্ত্রাসীরা। পরে যৌথবাহিনীর অভিযানের মুখে তাদের ছেড়ে দেয় সন্ত্রাসীরা।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close