বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৭২      ● হরমুজে তেল পরিবহন বাড়লেও নিরাপত্তা নিয়ে শঙ্কা      ● ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে জোর রাষ্ট্রপতির      ● মেট্রোরেলের দুই লাইনে বড় নির্মাণকাজ, ৪৬ হাজার কোটি টাকার প্রস্তাব      ● অনুমোদিত স্থান ছাড়া হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা      ● বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা      ● সুপেয় পানীর ব্যবস্থা করলেন আবু হাসান      ● বাঁশ কাটা নিয়ে তর্ক, আটক ১      ● মেডিকেল কলেজ ধ্বংসের দ্বারপ্রান্তে      ● লি বেকারের জোড়া গোলে চাপে বাংলাদেশ      ● সাইবার অপরাধ দমনে যাত্রা শুরু ‘সাইবার পুলিশ ইউনিটের’      ● ‘জামায়াত পারেনি, প্রধানমন্ত্রী পেরেছেন’: রুহুল কুদ্দুস কাজল      
ঝিনাইদহে আনসার বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৩৮ পিএম

ঝিনাইদহে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ। সোমবার ঝিনাইদহ শিশু একাডেমী মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের উপমহাপরিচালক নূরুল হাসান ফরিদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর আনসার ব্যাটালিয়নের পরিচালক  তরফদার আলমগীর হোসেন, ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, কুষ্টিয়া জেলা কমান্ড্যান্ট শফিউল আযম, মাগুরা জেলা কমান্ড্যান্ট মাহবুবুর রহমান সরকার, ঝিনাইদহের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ.বি.এম খালিদ হোসেন সিদ্দিকী। 

অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সাম্প্রদায়িক দাঙ্গা প্রতিরোধে কমিউনিটি এলার্ট মেকানিজমের মাধ্যমে কার্যকর ভূমিকা রেখেছে। পাশাপাশি সামাজিক নিরাপত্তা, মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকা-েও গুরুত্বপূর্ণ অবদান রাখছে এই বাহিনী। তিনি বাহিনীর সদস্যদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সমাবেশ শেষে ভালো কাজের স্বীকৃতি হিসেবে ৫০ জন আনসার ও ভিডিপি সদস্যকে পুরস্কৃত করা হয়। তাদের মধ্যে বাইসাইকেল, ছাতা এবং অন্যান্য উপহার সামগ্রী বিতরণ করা হয়।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close