প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:২৭ পিএম

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের ভূগোলহাট গ্রামে কৃষক-কৃষাণীদের জন্য একটি উঠান বৈঠক আয়োজন করা হয়েছে, যেখানে বীজ ও ফল গাছ বিতরণ করা হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) নাগরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন অনাবাদি পতিত জমি এবং বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণীদের মধ্যে বীজ ও ফল গাছ বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মো. শাহানুর ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নাগরপুর উপসহকারী কৃষি কর্মকর্তা মো. নওশাদ আলম, মেহেদী হাসান রাসেল, স্থানীয় কৃষক-কৃষাণী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় ২০ জন কৃষক-কৃষাণীর মধ্যে ডাটা চাল, কুমড়া, ঢেড়স, ধুন্দলসহ বিভিন্ন ধরনের বীজ ও ফল গাছ বিতরণ করা হয়। এর মাধ্যমে কৃষক-কৃষাণীদের আর্থিকভাবে সক্ষম করতে এবং তাদের পারিবারিক পুষ্টিবাগান গড়ে তোলার উদ্দেশ্য সফল করতে সহায়তা করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমআর