শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কাপাসিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রী মৃত্যু
কাপাসিয়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৫৯ AM আপডেট: ১৫.০২.২০২৫ ১২:১০ PM

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের সেলদিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হালিম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন বারিষাব ইউনিয়নের মৃত মোমতাজ উদ্দিন ভূঁইয়ার ছেলে মোহাম্মদ শহীদুল্লাহ ভূঁইয়া (৫৫) এবং তার স্ত্রী ফেরদৌসি আক্তার (৪০) একই গ্রামের দবির উদ্দিনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে মোহাম্মদ শহীদুল্লাহ ভূঁইয়া বাড়ির পাশে একটি ছোট পুকুর থেকে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তিনি বৈদ্যুতিক মোটরটি চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে স্ত্রী ফেরদৌসি আক্তারও গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

কাপাসিয়া থানার এসআই আব্দুল হালিম জানান, নিহত স্বামী-স্ত্রীর মরদেহ থানায় আনা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close