শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
তজুমদ্দিনে গণধোলাইয়ে দুই গরুচোর নিহত
তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৪৮ পিএম

তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের দক্ষিণ চাপড়ী এলাকায় গরু চুরির সময় গণধোলাইয়ের শিকার হয়ে দুই চোর নিহত হয়েছেন। পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা মর্গে পাঠিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত সাড়ে ৩টায় আব্দুল খালেকের গোয়াল ঘরে ঢুকে গরু চুরি করার সময় মালিক টের পেয়ে ডাকচিৎকার করলে স্থানীয়রা তাদের ধাওয়া করে। চোররা পালানোর চেষ্টা করলে সোনাপুর ৭নং ওয়ার্ডের ভূইয়াবাড়ির দরজা জামে মসজিদের মাঠে এলাকার লোকজন তাদের ধরে গণধোলাই দেয়।

পরে ভোর ৪টায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞান অবস্থায় দুই চোরকে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে নিয়ে আসে, কিন্তু চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

নিহত দুই চোর হলেন তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বালিয়াকাদি গ্রামের মাঃ নুরুল হকের ছেলে নয়ন (৩০) এবং বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের খাসমহল এলাকার সফিজল ইসলামের ছেলে আমির হোসেন (২৮)।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ আব্দুল্যাহ আল মামুন বলেন, "গরু চুরির ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং দুই ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।"

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close