শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ডাইনি অপবাদে হত্যার প্রতিবাদে ওয়েব সিরিজে মিমি
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৫৭ AM

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর মঙ্গলবার ছিল জন্মদিন। এদিন প্রকাশ্যে এসেছে তার নতুন ওয়েব সিরিজের পোস্টার। সিনেমাপ্রেমী অনুরাগীদের মধ্যে অভিনেত্রীর লুক নিয়ে কৌতূহল দানা বেঁধেছে। তবে কি এবার মিমি ডাইনির ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন?

মঙ্গলবার জন্মদিনেই তার অভিনীত নতুন ওয়েব সিরিজের পোস্টারে দেখা যায়, মিমি চক্রবর্তীর মুখে রক্ত ও হাতে কাটারি! অভিনেত্রীর চমকপ্রদ লুক দেখেই অনুরাগীদের কৌতূহল জোরালো হয়েছে। সিরিজের নাম ‘ডাইনি’। অনেকেরই মনে প্রশ্ন- তবে অভিনেত্রীকে কি তাহলে এবার ডাইনির চরিত্রে দেখা যাবে?

এমন প্রশ্নের উত্তর পেতে আনন্দবাজার অনলাইন সিরিজের পরিচালক নির্ঝর মিত্রের সঙ্গে যোগাযোগ করেছিল। পরিচালক জানালেন, সকাল থেকেই সামাজিক মাধ্যমে এ সিরিজ নিয়ে নানা মত তার নজরে এসেছে। নির্ঝর বলেন, আমার সিরিজে ‘ডাইনি হত্যার প্রথা’র বিরোধিতা করতে চেয়েছি। এখনো রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে বহু নারীকে ডাইনি অপবাদে হত্যা করা হয়। এই সিরিজ তারই বিরোধিতা করবে।

সংবাদমাধ্যমে খবর পড়েই নির্ঝর বিষয়টি জানতে পারেন এবং তার পর সিরিজ তৈরির সিদ্ধান্ত নেন। তিনি বলেন, ঝাড়খণ্ডে এই কুপ্রথার বিরুদ্ধে আইন থাকলেও এখনো আমাদের রাজ্যে কোনো আইন তৈরি হয়নি।

পরিচালক বলেন, গত বছর কলকাতা এবং উত্তরবঙ্গের বিভিন্ন লোকেশনে এই সিরিজের শুটিং করেছেন। তিনি বলেন, উত্তরবঙ্গে আমার ছোটবেলা কেটেছে। তখন চা-বাগানে এ রকম কিছু ঘটনা আমি নিজেও দেখেছি।

এই সিরিজের মাধ্যমে ‘সারভাইভাল থ্রিলার’ ঘরানাকে বাংলায় ফিরিয়ে আনতে চেয়েছেন নির্ঝর। পরিচালক বলেন, বলিউডে ‘এনএইচ টেন’ বা দক্ষিণে ‘মঞ্জুমেল বয়েজ’ আমরা দেখেছি। বাংলায় উত্তমকুমার অভিনীত ‘সিস্টার’ সিনেমার কথা মনে পড়ছে। 

উত্তরবঙ্গের প্রেক্ষাপটে দুই বোনের গল্প বলবে এই সিরিজ। গল্প এখনই খুলে বলতে নারাজ পরিচালক। মিমির চরিত্রটি কী রকম? পরিচালকের হেঁয়ালি উত্তর— এটুকু বলতে পারি, মিমি এখানে ডাইনির চরিত্রে অভিনয় করেনি। নির্ঝর বলেন, পোস্টারের মতোই সিরিজে মিমিকে নতুনভাবে আবিষ্কার করবেন দর্শকরা।

এ সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন মঞ্চাভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়, সুদীপ মুখোপাধ্যায়, শ্রুতি দাস, বিশ্বজিৎ দাস প্রমুখ। সিরিজটি আগামী মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close