বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভারতের বড় দুঃসংবাদ, চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন বুমরাহ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৪১ AM

আশঙ্কা আর গুঞ্জনটাই সত্যি হলো শেষ পর্যন্ত। ভারত তো বটেই এই মুহূর্তে তর্কসাপেক্ষে বিশ্বের সেরা পেসার জাসপ্রীত বুমরাহর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হচ্ছে না। ৮ দলের বৈশ্বিক টুর্নামেন্টটি শুরুর আগে যা ভারতের জন্য বড় ধাক্কা। 

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য গত ১৮ জুন ভারত ১৫ জনের তালিকা ঘোষণা করেছিল। যেখানে বুমরাহকে রেখেই নাম জমা দিয়েছিল ভারত। একইসঙ্গে তাকে রাখা হয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের দলেও। বলা হচ্ছিল, শেষ ম্যাচটি খেলেই নিজেকে আবার মাঠে ফিরিয়ে আনবেন বুমরাহ। কিন্তু ফিটনেসে উন্নতি না হওয়ায় তাকে স্কোয়াড থেকে সরিয়ে নেওয়া হয়। 

বিসিসিআইয়ের তরফ থেকে বলা হয়েছে, শেষ মুহূর্ত পর্যন্ত দলের সেরা পেসারের জন্য অপেক্ষা করতে চায় তারা। তবে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর খবর, সম্প্রতি বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে বুমরাহর পিঠের স্ক্যান করা হয়েছে। সেখানে আশানুরূপ ফল পাওয়া যায়নি। যে কারণে শিগগিরই বোলিং অ্যাকশনে ফেরা হচ্ছে না তার। 


এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলতে পারেননি চোটের থাবায়। এ নিয়ে আইসিসির দ্বিতীয় টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তারকা এ পেসার। বুমরাহর বিকল্প হিসেবে তরুণ হার্ষিত রানাকে ভারতের স্কোয়াডে নেওয়া হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে খেলেছেন ডানহাতি এই পেসার। 

গত জানুয়ারিতে সিডনি টেস্টে শেষ খেলেছেন বুমরাহ। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটা অনেকটা একাই ভারতের হয়ে লড়েছিলেন। সিরিজের শেষ ইনিংসে চোটের কারণে বল করতে পারেননি। তবুও সিরিজজুড়ে দারুণ ফর্মে ৩২ উইকেট তুলে নিয়ে হন সেরা খেলোয়াড়। পিঠের চোটের কারণে তাকে পাঁচ সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়েছিল। ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে বিশ্রাম শেষ হওয়ার কথা ছিল। 

ভারত চ্যাম্পিয়নস ট্রফিতে আছে বাংলাদেশের সঙ্গে ‘এ’ গ্রুপে। ২০ ফেব্রুয়ারি দুই দল নিজেদের প্রথম ম্যাচ খেলবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ভারত পাকিস্তান ও নিউ জিল্যান্ডের বিপক্ষে খেলবে যথাক্রমে ২৩ ফেব্রুয়ারি ও ২ মার্চ।

স্বদেশ প্রতিদিন/কেএইচ





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close