প্রকাশ: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৩৪ পিএম

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় গভীর রাতে পাহাড় কাটার অভিযোগে দেড় লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দিবগত রাত ১২ টার দিকে দীঘিনালার বোয়ালখালি ইউনিয়নের কলেজ টিলা এলাকায় পাহাড় কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দীঘিনালা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.মামুনুর রশীদ।
অভিযান পরিচালনাকালে পাহাড় কাটার কারণে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ নং ধারা মোতাবেক মোঃ আবুল কালাম( ৩০) নামে একব্যক্তিকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের জেল প্রদান করা হয়।
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মামুনুর রশীদ বলেন, পাহাড় কাটা সম্পূর্ণ নিষিদ্ধ জানার পরও অবৈধ ভাবে পাহাড় কাটার অভিযোগে সরোজমিনে এসে প্রমাণ পেয়ে একজনকে দেড় লাখ টাকা অর্থদন্ড করা হয়। ভবিষ্যৎতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে। জরিমানার টাকা তাৎক্ষণিক আদায় করা হয়।
স্বদেশ প্রতিদিন/এমআর/এম