বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
ক্ষমতায় এসেই কানাডা দখলের হুমকি দিয়েছেন ট্রাম্প: ট্রুডো
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০০ পিএম

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসলে কানাডার কিছু নির্দিষ্ট এলাকা অধিগ্রহণ করতে চান। তিনি বলেন, ট্রাম্প কানাডার উত্তরাঞ্চলের দিকে নজর দিয়েছেন, যেখানে রয়েছে মূল্যবান খনিজ সম্পদ। এসব খনিজে যেমন লিথিয়াম, গ্রাফাইট, নিকেল, কপার ও কোবাল্ট রয়েছে, যা কানাডা তার মিত্র দেশগুলোকে সরবরাহ করে থাকে।

ট্রুডো বলেন, “এই হুমকি শুধু কানাডার বাণিজ্য সুবিধা নেওয়ার জন্য নয়, বরং ট্রাম্পের জন্য সবচেয়ে সহজ উপায় হলো কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত করা।" তিনি আরও জানান, ট্রাম্প প্রশাসন জানে যে, কানাডার খনিজ সম্পদ থেকে তারা বেশ কিছু সুবিধা পেতে পারে।

প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগেই ট্রাম্প কানাডিয়ান পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। তবে এই সিদ্ধান্ত আপাতত ৩০ দিনের জন্য স্থগিত রাখা হয়েছে। ট্রাম্পের এই মন্তব্যের পর কানাডার ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন ট্রুডো।

তিনি বলেন, "আমরা নিশ্চিত যে, ট্রাম্পের অধিগ্রহণের হুমকি আসল।" ট্রুডো টরন্টোয় ব্যবসায়ী ও লেবার পার্টির নেতাদের সঙ্গে আলোচনায় বসে মাদক কারবার বন্ধ, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং অঙ্গরাজ্যগুলোর মধ্যে বাণিজ্য বৃদ্ধি নিয়ে আলোচনা করেন।

এদিকে, কানাডার শিল্পমন্ত্রী ফ্রাঁসোয়া-ফিলিপ শ্যাম্পেন বলেন, "আমেরিকান বন্ধুরা জানেন যে, তাদের জাতীয় নিরাপত্তা এবং অর্থনৈতিক নিরাপত্তার জন্য কানাডা অপরিহার্য।" তিনি সতর্ক করে দিয়ে বলেন, "যে কোনো অতি উৎসাহী সিদ্ধান্ত কোনো পক্ষের জন্যই ভালো কিছু বয়ে আনবে না।"

সূত্র: দ্য গার্ডিয়ান

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close