বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিয়ের দাবিতে স্কুলছাত্রের বাড়িতে কলেজছাত্রীর অনশন
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:২৬ পিএম আপডেট: ০৯.০২.২০২৫ ১২:৩১ PM

ঢাকার ধামরাইয়ে বিয়ের দাবিতে প্রেমিক স্কুলছাত্রের বাড়িতে অনশন করছেন এক কলেজছাত্রী।  উপজেলার আমতা ইউনিয়নের মুনসিচর গ্রামের মোহাম্মদ সোহেল রানা ওরফে রাজা মিয়ার বাড়িতে শনিবার সকাল ৯টা থেকে ওই কলেজছাত্রী এ অনশন শুরু করেছেন। তার দাবি, রাজা মিয়ার ছেলে স্কুলছাত্র আরিফ হোসেনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে।

কলেজ ছাত্রীর নাম উর্মী আক্তার। তিনি মানিকগঞ্জ মধ্য জয়রা মহল্লার বাসিন্দা মোহাম্মদ ফজর আলীর মেয়ে। স্থানীয় রেসিডেনসিয়াল কলেজের ছাত্রী তিনি।

প্রেমিকের বাড়ির সামনে গেলেই আরিফ দৌঁড়ে পালিয়ে যায় বলে দাবি করছেন ওই কলেজছাত্রী।

উর্মি জানান, দেড় মাস আগে তার ভাই ওসমানের বিয়ে হয় আরিফের বাড়ির পাশে। বিয়ের সময় আরিফের সঙ্গে পরিচয় হয় তার, যা খুব দ্রুতই প্রেমে রুপান্তর হয়। একপর্যায়ে তাদের মাঝে দৈহিক সম্পর্ক হয়। এরপর থেকেই তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় আরিফ। এর জেরে প্রেমিকের বাড়িতে গিয়ে অনশনে বসেছেন উর্মি। বিয়ে না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন এ কলেজছাত্রী।

উর্মি বলেন, ‘আমি অনশনে বসার পর আরিফের পরিবারের সদস্যরা আমাকে বিতাড়িত করার চেষ্টা করেছেন।’

এদিকে অনশনের খবরে আরিফের বাড়িতে ভিড় করছে স্থানীয়রা। এ বিষয়ে ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. সোহেল রানা। তিনি বলেন, ‘ছেলের চেয়ে ওই মেয়ের বয়স অনেক বেশি। কাজেই এ অসম প্রেম ও বিয়ে আমি মেনে নেব না। আমার যা যা করণীয় আমি তা করব।’

এ বিষয়ে কাউলিপাড়া বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নুর আলম বলেন, ‘এ নিয়ে লিখিত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close