বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
৩১ দফা বাস্তবায়নে জনগণকে নিয়ে কাজ করবে বিএনপি: শহিদুজ্জামান কাকন
আলী রেজা সুমন, কিশোরগঞ্জ
প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৩৭ পিএম আপডেট: ০৮.০২.২০২৫ ৯:৪২ PM

কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এবং সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শহিদুজ্জামান কাকন বলেছেন, "বিএনপির ৩১ দফা বাস্তবায়নে জনগণকে সাথে নিয়ে কাজ করবে দল।" তিনি এ মন্তব্য করেছেন কটিয়াদী বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত এক জনসভায়, যেখানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

শহিদুজ্জামান কাকন তার বক্তব্যে বলেন, "বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই ৩১ দফা উত্থাপন করেন, যা নাগরিকদের অধিকার রক্ষা এবং বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ করেছে। আমরা এসব দফা সাধারণ জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা করছি, যাতে তারা বুঝতে পারে বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্র পরিচালনায় কীভাবে পরিবর্তন আনবে।"

তিনি আরও বলেন, "বিএনপির ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ একটি সুখী ও সমৃদ্ধ দেশ হয়ে উঠবে। দলকে আরও সুসংগঠিত করে আমরা বিশ্ব পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করতে পারব।"

জনসভায় সভাপতিত্ব করেন কটিয়াদী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান মাস্টার এবং সঞ্চালনা করেন জেলা বিএনপির সম্পাদক মন্ডলীর সদস্য শিহাব উদ্দিন আহমেদ ফারহাদ। এ ছাড়া, সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা ও জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মোস্তুফা আল মর্তুজা, বিএনপি নেতা এনামুল কবির জুলহাস, সেলিম, ইলিয়াসসহ কটিয়াদী উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/এমআর







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close