বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ফেনীতে সাবেক এমপির ডুপ্লেক্স বাড়ি পুড়ে ছাই, অক্ষত রয়েছে কুরআন
গাজী হানিফ, সোনাগাজী (ফেনী)
প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৫০ পিএম

ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর গ্রামের বাড়িতে গত ৬ ফেব্রুয়ারি ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। উত্তেজিত ছাত্র-জনতার একাংশ ওই দিন সাবেক এমপির বাড়িতে আগুন দিয়ে তিনটি ঘর পুড়িয়ে দেয়। তবে, আশ্চর্যজনকভাবে ঘরের মধ্যে থাকা দুটি পবিত্র কুরআন ও সৌদি আরব থেকে আনা জমজম কূপের পানির বোতল অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

স্থানীয়দের মতে, ফেনী সদর উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালী এলাকায় এই ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, লন্ডন প্রবাসী বিএনপি নেতা মাইন উদ্দিন আহমেদ এর ফেসবুকে উসকানিমূলক পোস্টের কারণে কিছু উসাহিত যুবক রাত ৯টার দিকে মাসুদ উদ্দিন চৌধুরীর বাড়িতে মুখোশ পরিহিত অবস্থায় হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের পর অগ্নিসংযোগ করে। এতে সাবেক সংসদের দুইতলা ডুপ্লেক্স বাড়িসহ তিনটি ঘর পুড়ে সম্পূর্ণভাবে ছাই হয়ে যায়।

কেয়ারটেকার হালিমা বেগম জানান, "ঘরের আসবাবপত্রসহ সব পুড়ে গেছে, তবে দুটি কুরআন এবং পাঁচ লিটার বোতলে থাকা জমজমের পানি অক্ষত অবস্থায় পাওয়া গেছে। এটি আমাদের জন্য মহান আল্লাহ তায়ালার বিশেষ রহমত।"

এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য কাজ করছে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close