মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
বিপিএলে সিরিজসেরা মিরাজ এবং ম্যাচসেরা তামিম
সর্বোচ্চ রান নাঈমের, উইকেট তাসকিনের
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:১২ AM আপডেট: ০৮.০২.২০২৫ ১১:৫০ এএম

বিপিএলের ১১তম আসরে খুলনা টাইগার্সকে দুর্দান্ত নেতৃত্ব দিয়ে সেমিফাইনালে তুলে ছিলেন মেহেদী হাসান মিরাজ। তবে দ্বিতীয় সেমিফাইনালে চিটাগংয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় খুলনা। দল ফাইনালে না উঠলেও এবারের বিপিএলের টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছে মিরাজ।

১৪ ম্যাচে ব্যাট হাতে ৩৫৫ রান করেছেন এই টাইগার অলরাউন্ডার।

এ ছাড়াও বল হাতে শিকার করেছেন ১৩ উইকেট।

ফাইনালে ম্যাচসেরা হয়েছেন চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। তার ২৯ বলে ৫৪ রানে ভর করে ম্যাচে শুরুতেই একটা দারুণ শুরু পায় বরিশাল। যা তাকে সেরার পুরস্কার জেতাতে ভূমিকা রাখে।

এবারের বিপিএলে ১৪ ম্যাচে ৪ ফিফটিতে ৪১৩ রান করেন এই ওপেনার। যা বরিশালের সর্বোচ্চ রান। আর সবমিলিয়ে এবারের বিপিএল চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক এই ব্যাটার।

এবার আসরে ব্যাট হাতে সেরা হয়েছেন মোহাম্মদ নাঈম ও বোলিংয়ে তাসকিন আহমেদ।

রানে তালিকায় সবার শীর্ষে রয়েছেন খুলনা টাইগার্সের ব্যাটার মোহাম্মদ নাঈম।

এই আসরে ১৪ ম্যাচে ১টি সেঞ্চুরি ও ৩ ফিফটিতে ৪২ গড়ে ৫১১ রান করেছেন এই ওনেনার ব্যাটার। ১২ ম্যাচে ৪৮৫ রান করে দ্বিতীয় স্থানে রয়েছে  ঢাকা ক্যাপিটালসের ওপেনার তানজিদ তামিম। তারও ১ সেঞ্চুরি, সঙ্গে আছে চারটি পঞ্চাশোর্ধ ইনিংস। তৃতীয় স্থানে রয়েছেন ১৪ ম্যাচে ৪৩১ রান করা চিটাগাং কিংসের ব্যাটার গ্রাহাম ক্লার্ক।

আর ১৪ ম্যাচে ৪১৩ রান করে চারে রয়েছেন  তামিম ইকবাল। পাঁচে রয়েছে রাজশাহী এনামুল হক বিজয়। ১২ ম্যাচে ৩৯২ রান করেছেন তিনি। একটি সেঞ্চুরিও রয়েছে তার।

সেরা পাঁচ রান সংগ্রাহকের মধ্যে সেঞ্চুরি নেই শুধু তামিমের। 

এদিকে সর্ব্বোচ উইকেট শিকারি হয়েছেন তাসকিন আহমেদ। যদিও তার দল দুর্বার রাজশাহী গ্রুপ পর্বেই বিদায় নিয়েছে। দল বাদ পড়লেও ১২ ম্যাচে ২৫ উইকেট শিকার করে এবার শীর্ষে রয়েছেন এই টাইগার পেসার।

১১ ম্যাচে ২০ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আকিভ জাভেদ।
সমান ম্যাচ সমান উইকেট রয়েছে ফাহিম আশরাফেরও। ১৩ ম্যাচে ২০ উইকেট নিয়ে চারে রয়েছেন খালেদ আহমেদ। পাঁচে থাকা খুশদিল শাহর উইকেট ১৭টি।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close