বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হাসিনার উস্কানিতে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে ছাড় নয়: আরিফুল ইসলাম
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:৫০ AM

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আরিফুল ইসলাম বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে বলেছেন, "শেখ হাসিনার উস্কানিতে কেউ কোনো প্রকার নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।"

পাংশা উপজেলা যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্র দলের আয়োজনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, যেখানে আরিফুল ইসলাম স্বৈরাচার খুনি শেখ হাসিনার দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানান। তিনি বলেন, "শেখ হাসিনা ৫ আগস্ট নিজের সুবিধা দেখে দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন, সেই হাসিনার মায়া কান্নায় আমাদের এলাকায় কোনো প্রকার নৈরাজ্য সৃষ্টি করতে চাইলে তাদের অবস্থা হবে ভয়াবহ।"

তিনি আরও বলেন, "আমরা কাউকে জলুম বা অত্যাচার করতে চাই না, তবে যদি শেখ হাসিনার উস্কানিতে আওয়ামী লীগ নেতাকর্মীরা কোনো ভুল করেন, তবে আমাদের কঠোর অবস্থান দেখতে পাবেন।"

বিক্ষোভ মিছিলটি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কালিবাড়ী মোড়ে শেষ হয়। এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন পাংশা উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ সেলিম সরদার, জেলা ছাত্রদল নেতা সজীব রাজা সহ আরও অনেকে।

এছাড়া, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম খোকন, পৌর যুবদলের আহবায়ক মোঃ ফরিদ সরদার, যুবদল নেতা শফিউল্লাহ, খলিলুর রহমান, মাছিম, কলেজ ছাত্রদল নেতা আমিরুল ইসলামসহ উপজেলা যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close