মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
জাবি ও আইসিএমএবি-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
জাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:২২ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার (৬ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব এবং আইসিএমএবি-এর পক্ষে স্বাক্ষর করেন ভাইস প্রেসিডেন্ট মো. কাউসার আলম। এই সময়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সভাপতি মো. সোহেল রানা, সহকারী অধ্যাপক তানজিলা সুলতানা, মেহেদী হাসান, প্রভাষক শুভ হাওলাদারসহ আইসিএমএবি-এর অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই চুক্তির আওতায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা আইসিএমএবি-এর বিভিন্ন লার্নিং রিসোর্স ব্যবহারের সুযোগ পাবেন। এছাড়া, শিক্ষার্থীরা পূর্ণ বৃত্তিতে আইসিএমএবি-তে ভর্তি হতে পারবেন, বিভিন্ন কোর্স ওয়েভার, প্রশিক্ষণ কর্মশালা এবং অ্যাকাউন্টিং ও ফাইন্যান্স পেশায় দক্ষতা বৃদ্ধির সুযোগও থাকবে।

উল্লেখযোগ্যভাবে, এই চুক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়ন ও চাকরির বাজারে তাদের যোগ্যতা বাড়ানোর লক্ষ্যে দুই প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করবে। এতে পেশাজীবীদের সঙ্গে শিক্ষার্থীদের নেটওয়ার্ক বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close