বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
প্রায় ১৫ লাখ মুসল্লির অংশগ্রহণে
নবাবগঞ্জে ড. মিজানুর রহমান আজহারীর মাহফিল শনিবার
স্বদেশ অনলাইন
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২:০৮ পিএম

ঢাকা জেলার নবাবগঞ্জ থানাধীন বারুয়াখালী গ্রামে আগামী ৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় শুরু হতে যাচ্ছে তাফসিরুল কুরআন মাহফিল। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রিয় ইসলামি স্কলার ও গবেষক ড. মিজানুর রহমান আজহারি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।

মাহফিল পরিচালনা কমিটি জানিয়েছে, ১০০০ একর কৃষিজমি প্রস্তুত করে বিশাল মাহফিল ময়দান বানানো হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, প্রায় ১৫ লাখ মুসল্লির সমাগম হতে পারে। মাহফিলের জন্য মঞ্চ, হেলিপ্যাড, টয়লেট, ওজুখানা, গাড়ি পার্কিং সহ সুশৃঙ্খল ব্যবস্থাপনার জন্য ৩০টি এলইডি মনিটর, ৬টি অ্যাম্বুলেন্স, এবং ভ্রাম্যমাণ মোবাইল টাওয়ার বসানো হয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, আনসার, এবং হাজার হাজার স্বেচ্ছাসেবক দায়িত্বে থাকবেন। মহিলা শ্রোতাদের জন্য আলাদা প্যান্ডেল এবং মহিলা পুলিশ সদস্যরা উপস্থিত থাকবেন।

মাহফিল সকাল ১০টায় শুরু হয়ে বাদ জোহর প্রধান বক্তা ড. মিজানুর রহমান আজহারি বয়ান করবেন, এবং বিকেল ৪টায় আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হবে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close