শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
তীব্র প্রতিবাদ
ট্রাম্পের পরিকল্পনায় ভূমি ছাড়তে প্রস্তুত নন গাজাবাসী
দ্য গার্ডিয়ান
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৫৯ AM আপডেট: ০৬.০২.২০২৫ ১:৪৪ PM

ফিলিস্তিনের গাজা উপত্যকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন পরিকল্পনার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন উপত্যকার বাসিন্দারা। সম্প্রতি হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প গাজার নিয়ন্ত্রণের বিষয়ে এক বিস্ময়কর পরিকল্পনা তুলে ধরেন। তিনি দাবি করেন, গাজার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে থাকবে এবং গাজা হবে সারা বিশ্বের মানুষের বাড়ি।

এদিকে, গাজার বাসিন্দারা এ পরিকল্পনাকে অবিশ্বাস্য এবং নিন্দনীয় হিসেবে অভিহিত করেছেন। ৫২ বছর বয়সী গাজার বাসিন্দা আবু ফিরাস বলেন, “আমরা মরব, তবুও এই ভূমি ছেড়ে যাব না।” ফিরাস ৮০ জন আত্মীয়স্বজনকে হারিয়েছেন ইসরায়েলি হামলায় এবং তাঁর বাড়ি ধ্বংস হয়ে গেছে।

গাজাবাসী আরও জানান, গাজার ইতিহাস ও ঐতিহ্য তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৫০ বছর বয়সী রামজ বলেন, “এত ধ্বংসের পরও আমরা মর্যাদার সঙ্গে বাঁচতে ও মরতে চাই এখানে, আমাদের ভূমিতেই।”

প্রেসিডেন্ট ট্রাম্প গাজার পরিস্থিতিকে “দুর্ভাগ্য, মৃত্যু ও ধ্বংসের প্রতীক” হিসেবে বর্ণনা করলেও, গাজার বাসিন্দারা তার এই দাবিকে প্রত্যাখ্যান করেছেন এবং দৃঢ়ভাবে তাদের ভূমিতে থাকার ঘোষণা দিয়েছেন।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close