প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:২৮ পিএম আপডেট: ০৫.০২.২০২৫ ৫:৩০ PM

অমর একুশে বইমেলা ২০২৫-এ তরুণ লেখক এবং সাংবাদিক সাজ্জাদুর রহমান শুভ প্রকাশ করেছেন তার ক্যারিয়ার ভিত্তিক বই ‘ব্র্যান্ড কারিগর-আধুনিক ব্র্যান্ডিং কৌশল’। এই বইটি প্রকাশ করেছে সাহিত্যদেশ প্রকাশনা এবং প্রচ্ছদ ডিজাইন করেছেন শিল্পী সোহানুর রহমান অনন্ত।
বইটি সম্পর্কে সাজ্জাদুর রহমান শুভ বলেন, “বর্তমান সময়ে কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ বৃদ্ধি পাচ্ছে এবং নতুন কম্পিটিশনও বাড়ছে। মার্কেটে টিকে থাকতে হলে পার্সোনাল ব্র্যান্ডিং, নেটওয়ার্কিং, সঠিক কমিউনিকেশন এবং স্টোরি টেলিং জানতে হবে। পাশাপাশি ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রেও আপডেট থাকতে হবে।” ১২ বছরেরও বেশি সময় ধরে ব্র্যান্ডের সাথে কাজ করার অভিজ্ঞতা থেকেই তিনি এই বইটি লিখেছেন, যেখানে আধুনিক ব্র্যান্ডিং কৌশলগুলো সহজ ভাষায় এবং বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
সাহিত্যদেশের প্রকাশক শফিক সাইফুল বলেন, “ক্যারিয়ার এবং বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে অনেক বই থাকলেও, ‘ব্র্যান্ড কারিগর’ বইটি প্রথমবারের মতো ব্র্যান্ডিংয়ের আধুনিক কৌশলগুলোর সমন্বয় নিয়ে প্রকাশিত হয়েছে। আশা করছি, এই বইটি পাঠকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করবে।”
বইটি বইমেলা ছাড়াও বিভিন্ন অনলাইন প্লাটফর্মে পাওয়া যাচ্ছে, এবং এটি পাঠকদের ক্যারিয়ার এবং ব্যবসায়িক সফলতার দিকে নিয়ে যেতে সহায়ক হবে।
স্বদেশ প্রতিদিন/এমআর