বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অভিযোজন অর্থায়ন তিনগুণের দাবিতে সরব বাংলাদেশ      ● ৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে যোগ দিল বাংলাদেশ      ● ইসরায়েলি কারাগারে কোরআনের হাফেজা হলেন ফিলিস্তিনি তরুণী      ● ই-ক্লাবের প্রেসিডেন্ট আব্দুল্লাহ সাফি, সেক্রেটারি রাবেয়া খাতুন লাকি      ● ফতুল্লায় মাদরাসায় আগুন, ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে তদন্ত কমিটি গঠন      ● ৫১ জেলা স্টেডিয়ামের সংস্কার ও আধুনিকায়ন করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান      ● পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই দেশের আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চট্টগ্রামে তেলের গুদামে আগুন      ● গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● সরকারি দপ্তরে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণে ৩ মেয়াদি পরিকল্পনা      ● শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে : জয়সওয়াল      
জাকসুর তফসিল ঘোষণার দাবিতে প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান
জাবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:১৯ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী নির্ধারিত সময়ে তফসিল ঘোষণার দাবিতে বিক্ষোভ-মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।  

শনিবার (১ ফেব্রুয়ারী)  বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে শিক্ষার্থীরা মিছিল বের করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নতুন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় তারা।  মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় কয়েক শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।  

অবস্থান কর্মসূচীতে শিক্ষার্থীরা অছাত্ররা কেন কাউন্সিল রুমে? প্রশাসন জবাব দে ,অছাত্রদের ঠিকানা এই ক্যাম্পাসে হবেনা, আদু ভাইয়ের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও ,জাকসু চাই জাকসু চাই দিতে হবে দিতে হবে ,আজকেই তফশীল ঘোষনা করো করতে হবে,বাহানা দিয়ে জাকসু বানচাল করা যাবেনা, জাকসু নিয়ে টালবাহানা করতে দেওয়া হবেনা সহ বিভিন্ন স্লোগান দেয়।  

এসময় বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউটের ৪৭ ব্যাচের শিক্ষার্থী আব্দুর রশিদ জিতু বলেন,  তফশীল ঘোষনা বিকেলে হওয়ার কথা থাকলেও এখনো হচ্ছে না। অছাত্ররা প্রশাসনের সাথে মিটিং করছে।   প্রশাসন কে হুশিয়ার করতে চাই অছাত্রদের আস্তানা এই ক্যাম্পাসে হবে না৷ আজকের মধ্যেই জাকসুর তফশিল ঘোষণা করতে হবে। 

অর্থনীতি বিভাগ ছাত্র সংসদের সাধারন সম্পাদক শাওন বলেন, ৫ আগস্টের আগে যেভাবে একদল হামলা-অরাজকতা করতো একই ভাবে এখন আরেক দল করছে, ওদের যেভাবে তাড়িয়েছি সেভাবে আবার  রাজপথে আমাদের দাড়াতে হবে। আমরা শিক্ষার্থী সংসদ চাই। ক্যাম্পাসে অছাত্রদের রাজনীতি চাই না। আমরা প্রশাসনকল জানাতে চাই আজকেই তফসিল ঘোষনা দিতে হবে।

৪৮ নৃবিজ্ঞান বিজ্ঞান বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী মেহের আফরোজ শাওঁলি বলেন, ৫ আগস্টের পর আমরা চাইনি আবার ছাত্রলীগ মতো কেও ছড়ি ঘুরাক, ত্রাশের রাজনীতি চলুক। কারা জাকসু বানচাল করতে চায় তাদের আমরা চিনি। প্রশাসনের সাহস কিভাবে হয় অছাত্রদের প্রশাসন বিল্ডিংয়ের সামনে আন্দোলন করতে দেয়।  ভিসি আমাদের ভয় দেখায় জাকসু দিতে গিয়ে লাশ পড়লে তখন কি হবে। ভিসিকে বলতে চাই এসব নাটক   কম করো পিও। আজকের মধ্যেই জাকসুর তফসিল ঘোষণা করতে হবে।  

এর আগে, বিকালে জাকসু নির্বাচনের আগে সংস্কারের দাবিতে বিক্ষোভ-মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল৷

প্রসঙ্গত, পুর্বের ঘোষণা অনুসারে আজ ১ লা ফেব্রুয়ারি জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা ছিল। 

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close