বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিচ্ছেন মা
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ৪:৪০ পিএম

মা-শব্দটি মানেই নিঃস্বার্থ ভালোবাসার প্রতিচ্ছবি। সন্তানের সুখের জন্য মা যে কত কিছু করতে পারেন, তার এক অনন্য উদাহরণ তৈরি করেছেন কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়নের আমিরাবাদ গ্রামের মোসাঃ খুকি আক্তার। মৃত্যুর প্রান্তে দাঁড়িয়ে থাকা ছেলেকে নতুন জীবন দিতে নিজের একটি কিডনি দান করতে যাচ্ছেন তিনি।

জানা যায়, মো. সাইফুল ইসলাম (২৬) এক দরিদ্র পরিবারের ওই গ্রামেরই সন্তান। তিন ভাইবোনের মধ্যে সাইফুল দ্বিতীয় এবং তার একটি আড়াই বছরের ফুটফুটে কন্যাসন্তানও রয়েছে। কিন্তু এক বছর ধরে কিডনি রোগে ভুগে দুর্বিষহ জীবন যাপন করছেন তিনি। তার চিকিৎসার জন্য প্রতি মাসে ৭০-৮০ হাজার টাকা খরচ হতো, যা সামলানো ছিল পরিবারের জন্য প্রায় অসম্ভব। তবে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে তার আত্মীয়স্বজন ও মেঘনাবাসী। সকলের সহযোগিতায় সাইফুল এত দিন চিকিৎসা চালিয়ে আসছেন। কিন্তু তার কিডনি প্রতিস্থাপন ছাড়া এখন আর কোনো পথ নেই। সন্তানের জীবন বাঁচাতে সাইফুলের মা মোসাঃ খুকি আক্তার এগিয়ে এসেছেন। তিনি তার ছেলেকে নিজের একটি কিডনি দান করতে রাজি হয়েছেন। এই সাহসিক ও ভালোবাসার কাহিনি হৃদয় ছুঁয়ে দিয়েছে পুরো মেঘনা অঞ্চলের মানুষকে।

আগামী বৃহস্পতিবার রাজধানীর শ্যামলীর সিকেডি হাসপাতালে হবে সাইফুলের কিডনি প্রতিস্থাপন অস্ত্রোপচার। তবে এর আগে মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে মা-ছেলে দুজনই হাসপাতালে ভর্তি হবেন।

অস্ত্রোপচারের সময় প্রয়োজন হবে প্রায় পাঁচ ব্যাগ রক্ত। সাইফুলের রক্তের গ্রুপ ‘ও পজেটিভ’। মায়ের ভালোবাসা আর মেঘনাবাসীর সহযোগিতা যেন সাইফুলের জীবনে নতুন আশার আলো হয়ে দেখা দিয়েছে। তবে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়া এবং সাইফুলের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার বড় ভাই আল আমীন।

মায়ের নিঃস্বার্থ ভালোবাসা ও মেঘনাবাসীর মানবিক উদ্যোগ একত্রে সাইফুলের জীবনে নতুন স্বপ্ন বুনে দিতে পারে। এই অনন্য আত্মত্যাগ এবং সহযোগিতা সবার হৃদয়ে একটি চিরস্থায়ী দৃষ্টান্ত হয়ে থাকবে।

অস্ত্রোপচারের জন্য জরুরি ভিত্তিতে রক্ত এবং আর্থিক সহায়তা প্রয়োজন। যারা সাহায্য করতে চান, তারা যোগাযোগ করতে পারেন সাইফুলের বড় ভাই আল আমীনের সঙ্গে। যোগাযোগ: আল আমীন, মোবাইল নম্বর ০১৭৩২৭৮৪০৪২।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close