বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কালিহাতীতে ভ্রাম্যমাণ অভিযানে ইট ভাটা সহ দুই ফার্মেসিকে জরিমানা
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ৪:৩৭ পিএম

মেয়াদোত্তীর্ণ ও কোম্পানির স্যাম্পল ঔষধ রাখা এবং অ্যান্টিবায়োটিক ঔষধ বিক্রির রেজিস্ট্রেশন না থাকার অপরাধে টাঙ্গাইলের কালিহাতীতে ইটভাটাসহ দুই ফার্মেসি মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে কালিহাতী সদরের হাসপাতাল মোড় এলাকায় এবং বিকেলে ইটভাটায় অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাত হুসেইন।

এসময় তিনি কালিহাতী হাসপাতাল মোড় এলাকায় অবস্থিত বিসমিল্লাহ ফার্মেসির মালিক জহুরুলকে ৪ হাজার ও মেডিসিন কর্ণার এর মালিক সমীর সাহা চৌধুরী মানিককে ২ হাজার টাকা জরিমানা করেন।অভিযান পরিচালনাকালে ঔষধ তত্ত্বাবধায়ক আবু জাফর উপস্থিত ছিলেন।

উপজেলার কোকডহরা ইউনিয়নের বানিয়ারা গ্রামের এফ বি এন্টারপ্রাইজ, বল্লা ইউনিয়নের কাগুজিপাড়া মেসার্স বি এন এস এম ব্রিকস, বল্লা ইউনিয়নের সিংগাইর আর এম ব্রিকস নামের তিনটা ইটভাটাকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে কালিহাতী উপজেলার নির্বাহী কর্মকর্তা(ইউএনও) শাহাদত হুসেইন ”ইটভাটার মালিকদেরকে তিন লাখ লাখ টাকা জরিমানা করেন।

টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সজিব কুমার ঘুষসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাত হুসেইন জানান ,কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় অবস্থিত ফামের্সিগুলোতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে দুইটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও কোম্পানির স্যাম্পল ঔষধ পাওয়া যায়। এছাড়াও ফার্মেসিগুলোতে অ্যান্টিবায়োটিক বিক্রির সঠিক নিয়ম মানা হচ্ছে না। তাই ২টি ফার্মেসির মালিককে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এসময় তিনি আরো বলেন, উপজেলার কোন ইটভাটায় কেউ অবৈধভাবে কাঠ পোড়াতে পারবে না। কেউ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কাঠ পোড়ানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সজিব কুমার ঘুষ  জানান, কেউ যদি অবৈধভাবে কয়লার পরিবর্তে বনের কাঠ দিয়ে ইট পোড়ায় তাহলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close