শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পাংশার মাছপাড়ায় দলীয় কোন্দলে বিএনপির পার্টি অফিস ভাঙচুর
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ৪:৫৫ পিএম

রাজবাড়ীর পাংশায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে দলের আরেক পক্ষের নেতা-কর্মীদের বিরুদ্ধে।

সোমবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত ৮ টার দিকে উপজেলার মাছপাড়া বাজারে ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের (হারুন গ্রুপ) অফিসে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে মাছপাড়ায় বিএনপির দুই গ্রুপের অন্ত কোন্দল চরমে পৌঁছেছে। গত রাতে ইউনিয়ন যুবদলের সভাপতি পদ প্রত্যাশী মো: আশরাফুল ইসলাম (হারুন গ্রুপ) ও চেয়ারম্যান প্রার্থী (সাবু গ্রুপ) আশরাফুল ইসলাম মিয়ার নেতা-কর্মীরা মুখোমুখি অবস্থান নেয়।এসময় চেয়ারম্যান প্রার্থীর লোকজন গিয়ে যুবদল ও ছাত্রদলের পার্টি অফিস ভাঙচুর করে।পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। 

মাছপাড়া ইউনিয়ন বিএনপির কর্মী ও ৪ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মো: লুৎফর রহমান বলেন, আমাদের প্রতিপক্ষের (সাবু গ্রুপ) লোকজন হারুন ভাইয়ের ছবি থাকায় অফিস ভাঙচুর করেছে। তারা শুরু অফিসই ভাঙচুর করে নাই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের ছবি ও ছিড়ে ফেলেছে। অফিসে ৫০ টি চেয়ারম্যান, দুইটি সাউন্ড বক্স, কম্পিউটার ও রাউটার ছিলো। কিছু চেয়ার ভাঙচুর করেছে, বাকি জিনিসপত্র নিয়ে গেছে। 

ইউনিয়ন যুবদলের সভাপতি পদ প্রত্যাশী (হারুন গ্রুপ) মো: আশরাফুল ইসলাম বলেন, চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম মিয়া ব্যক্তি কোন্দলের জের ধরে গত রাতে আমাদের পার্টি অফিস ভাঙচুর করে। আমি বিষয়টি উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে জানিয়েছি।

ইউপি চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম মিয়া (সাবু গ্রুপ) বলেন, বিএনপির অফিসের নাম করে কিছু উচ্ছৃঙ্খল ছেলেপেলে ওখানে বসে আড্ডা মারত।আর ওই অফিস বসেই চাঁদাবাজি করতে। তাই আমার লোকজন ওই অফিস ভেঙে দিছে।

পাংশা মডেল থানার ওসি তদন্ত রাসেদুল ইসলাম বলেন, গত সোমবার সন্ধ্যায় মাছপাড়া বাজারে বিএনপির দুই গ্রুপের মুখোমুখি অবস্থান এমন সংবাদে পুলিশ পাঠানো হয়।পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।তবে কেউ কোন লিখত অভিযোগ দেয়নি। 

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close