প্রকাশ: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ২:১৯ পিএম

আগামীর দেশ গড়ার কারিগর আমাদের ইয়াং জেনারেশন আমি জানি বাংলাদেশের ইয়ং জেনারেশন যদি খেলাধুলার মধ্যে থাকে তাহলে তারা মাদক থেকে দূরে থাকবে। সারা পৃথিবীর মানুষ বাংলাদেশের এই ইয়ং জেনারেশনকে ধ্বংস করার জন্য একটা নীল নকশা তৈরি করেছে। এদের হাতে মাদক তুলে দিচ্ছে- এরা যেন বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে না পারে। একমাত্র খেলাধুলাই পারে এই ইয়ং জেনারেশনকে সুন্দর রাখতে, ভালো রাখতে। গত কয়েক মাস ধরে সারাদেশে এধরণের প্রতিযোগিতায় আয়োজন করেছে আমাদের কোম্পানি (মার্সেল)।
গতকাল রবিবার (২৬ জানুয়ারি) বিকাল ৪ টায় মেসার্স ভূইয়া ইলেকট্রনিক্সের আয়োজনে এবং মার্সেল ব্রান্ডের সৌজন্যে ভোলার তজুমদ্দিন উপজেলার দক্ষিণ খাসের হাট বাজার শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আনন্দঘন পরিবেশে মার্সেল রিসু মনি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় হাজারো দর্শকের উপস্থিতিতে খেলার মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। খেলায় দুই শক্তিশালী দল অংশগ্রহণ করেন শম্ভুপুর ইউনিয়ন ৬ নম্বর একাদশ বনাম বড় বাড়ী পাঞ্চয়েতকান্দি একাদশ। ৯০ মিনিট খেলায় উভয় দলের ২-২ গোলে সমতা থাকায় ট্রাইবেকারের মাধ্যমে শম্ভুপুর ইউনিয়ন ৬ নম্বর একাদশকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় বড় বাড়ী পঞ্চায়েত কান্দি একাদশ।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মার্সেল রিসু মনি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পরিচালক গিয়াস উদ্দিন পাঞ্চায়েত।
এসময় মার্সেলের হেড অব সেলস নূরুল ইসলাম রুবেল বলেন, বাংলাদেশে বর্তমানে যতগুলো ইলেকট্রনিক্স ব্যান্ড রয়েছে তাদের মধ্যে জনপ্রিয় ও শীর্ষস্থানীয় ব্যান্ড হিসেবে মার্সেলকে বাংলাদেশের মানুষ ভালোভাবে গ্রহণ করেছে। বাংলাদেশের প্রতিটা প্রান্তে মার্সেল পণ্য পৌছে দেওয়ার জন্য ৬ শতাধিক ডিস্ট্রিবিউটর রয়েছে।
সভায় উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী দল বিএনপি ভোলা জেলা শাখার সদস্য সচিব মোঃরাইসুল আলম , মার্সেল এর ডিভিশনাল সেলস ম্যানেজার মোঃশিহাবুল হক, ভোলা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আমিরুল ইসলাম বাছেদ, সম্ভুপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন হাওলাদার, শম্ভুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান জান্টু হালদার, মার্সেল এর রিজিওনাল সেলস ম্যানেজার মোঃ শহিদুল ইসলাম, খেলা পরিচালনা কমিটির সভাপতি নিজাম উদ্দিন মাস্টার। পরে দুই দলের মধ্যে ট্রফি ও পুরস্কার তুলে দেয়া হয়।
স্বদেশ প্রতিদিন/এমআর