শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আইডিএলসি ফাইন্যান্সের ‘আইডিএলসি ইসলামিক’র সূচনা
স্বদেশ অনলাইন
প্রকাশ: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ৪:১৫ পিএম আপডেট: ২৪.০১.২০২৫ ৪:১৭ PM

আইডিএলসি ফাইন্যান্স পিএলসির শরীয়াহ অর্থায়ন উইন্ডো ‘আইডিএলসি ইসলামিক’-এর আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করা হয়েছে।

সম্প্রতি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়। এ অনুষ্ঠানে শরীয়াহ বিশেষজ্ঞ, শিল্প খাতের নেতৃবৃন্দ ও প্রতিষ্ঠানের প্রধান অংশীদাররা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরী।

এ ছাড়া আইডিএলসি ফাইন্যান্সের চেয়ারম্যান আজিজ আল মাহমুদ, আইডিএলসি ফাইন্যান্স এর প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক এম জামাল উদ্দিন, সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের (সিএসবিআইবি) চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার, আইডিএলসি’র শরীয়াহ সুপারভাইজরি কমিটির (এসএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ মানজুরে ইলাহী ও অন্যান্য শরীয়াহ বিশেষজ্ঞ ও অংশীদাররা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এসময় ‘শরীয়াহসম্মত অর্থায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন’ বিষয়ক একটি বিস্তারিত উপস্থাপনা ও প্যানেল আলোচনার আয়োজন করা হয়।

আলোচনায় শরীয়াহ অর্থায়ন ও টেকসই উন্নয়নের সঙ্গে আইডিএলসি ইসলামিকের ভূমিকা ও সম্পৃক্ততার বিষয়টি উঠে আসে।

আইডিএলসির শরীয়াহসম্মত সেবার মধ্যে রয়েছে মুদারাবা আমানত। এর মাধ্যমে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিভিন্ন মেয়াদে আমানত সেবা প্রদান করা হয়।

এ ছাড়া ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই), কর্পোরেট ও ব্যক্তিগত আর্থিক প্রয়োজন মেটাতে ইজারা মুনতাহিয়া বিত তামলিক (আইএমবিটি) ও মুরাবাহা সেবা বিশেষভাবে তৈরী করেছে এই প্রতিষ্ঠান।

অনুষ্ঠানে আইডিএলসি ফাইন্যান্সের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক এম জামাল উদ্দিন বলেন, আইডিএলসি ইসলামিক আমাদের শরীয়াহ ভিত্তিক এবং টেকসই আর্থিক সেবা প্রদানের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। গ্রাহকদের বহুমুখি চাহিদা পূরণে সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক সুশাসন এবং শরীয়াহ নীতিপরিপালনে আমরা বদ্ধপরিকর।

এ ছাড়া অনুষ্ঠানে আইডিএলসি ইসলামিক-এর লোগো উন্মোচন করা হয়।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close