মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
ছুটির দিনে বাণিজ্য মেলায় মানুষের ঢল, রয়েছে বিশেষ অফার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ৪:০৯ পিএম

সপ্তাহের বাকি ছয় দিন ক্লাস-পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকতে হয়। তাই ইচ্ছা থাকা সত্ত্বেও এখানে আসা হয় না। আজ সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকালে উঠেই নাশতা সেরে চলে এসেছি। থাকবো সন্ধ্যা পর্যন্ত। কিনবো প্রয়োজনীয় কিছু জিনিসও।

কথাগুলো বলছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কানিজ ফাতিমা।

সাপ্তাহিক ছুটির দিনে সদ্য বিবাহিত স্ত্রীকে নিয়ে মালিবাগ থেকে বাণিজ্য মেলায় এসেছেন বেসরকারি চাকরিজীবী রায়হান রহমান।

তিনি বলেন, অফিসের কাজে সারা সপ্তাহ ব্যস্ত থাকতে হয়। সদ্য বিবাহিত স্ত্রীকে সেভাবে সময় দেওয়া হয় না। তাই ভাবলাম আজ যেহেতু শুক্রবার, তাকে নিয়ে একটু বের হই। সে কারণেই মেলায় আসা। এখন বিভিন্ন স্টল ঘুরে পরিবারের প্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি তার জন্য কয়েকটা শাড়ি-থ্রিপিসও কিনবো।

স্কুলশিক্ষক নাজমুল হাসান। শীত ও কুয়াশা উপেক্ষা করে কামরাঙ্গীরচর থেকে তিনি এসেছেন ৯ বছর বয়সী মেয়েকে নিয়ে।

তিনি বলেন, সারা সপ্তাহ কাজের অন্ত থাকে না। এমনও হয় কোনো কোনো দিন স্কুল থেকে বাসায় ফিরেও কাজ করতে হয়। পরিবার-পরিজনদেরকে সে অর্থে সময় দেওয়া হয় না। এদিকে মেয়েও অনেকদিন ধরে বায়না করছে, বাবা আমাকে মেলায় নিয়ে যাও। অবশেষে আজ সেই সুযোগ হলো। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ভোরেই বাপ-বেটি উঠে চলে এসেছি। এখন আমরা সারাদিন ঘুরবো, খাওয়া-দাওয়া করবো, আর দিনশেষে কেনাকেটা করে ঘরে ফিরবো।

মেলা ঘুরে দেখা গেছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতা-দর্শনার্থীদের ভিড় বাড়ছে। তবে সবচেয়ে বেশি ভিড় গৃহস্থালি সামগ্রী, শীতের পোশাক ও খাবারের স্টলে। কারণ, এসব স্টলে চলছে হরেক রকমের অফার। কর্মীরাও হাঁক-ডাকে তুলে ধরছেন নিজেদের পণ্যের কথা।

এর বাইরে নারীদের প্রসাধনী ও পোশাকের দোকানেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতি বাড়ছে। এ সময় অনেককে সেলফিবন্দি করে মেলার স্মৃতি সংরক্ষণ করতে দেখা যায়।

বিক্রি কেমন হচ্ছে জানতে একাধিক ব্যবসায়ীর সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তারা বলেন, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আজ মানুষের ঢল নেমেছে। সেই সঙ্গে বেড়েছে বিক্রিও। তবে সময় যত গড়াবে, আরও জমজমাট হবে বেচাবিক্রি।

প্রসঙ্গত, এবারের মেলায় বিভিন্ন ক্যাটাগরির ৩৬২টি প্যাভিলিয়ন ও স্টল রয়েছে। এর মধ্যে ৩৫১টিই দেশীয় প্রতিষ্ঠানের স্টল-প্যাভিলিয়ন। বাকি ১১টি স্টল ভারত, পাকিস্তান, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়া—এই ৭ দেশের।

মাসব্যাপী এ মেলা সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলছে। সাপ্তাহিক ছুটির দিন খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত। মেলায় প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য ৫০ টাকা এবং ১২ বছরের কম বয়সী শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে বীর মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের কার্ড দেখিয়ে বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবেন।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close