রবিবার ● ২৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ৯ মাসে ৬,৮৪৯ মামলা নিষ্পত্তি      ● ৭.৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ      ● সহিংসতার পরও কি মাঠে গড়াবে এল ক্লাসিকো?      ● যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে চমক দেখাবে সোনারগাঁ যুবদল       ● অবৈধভাবে ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলন      ● শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী      ● নতুন গেম শো নিয়ে ফিরছেন সৌরভ গাঙ্গুলী      ● ঢাকায় পাকিস্তানি লাইফস্টাইল প্রদর্শনী, আসছেন বিলাল আব্বাস      ● কেন্দুয়ায় প্রতিবন্ধী বিদ্যালয় ভাঙচুর      ● বিচ্ছেদের পরও প্রাক্তনের প্রোফাইলে কেন চোখ যায়?      ● ভ্রমণে হোটেল বুকিংয়ের আগে যে বিষয়গুলো জরুরি      ● ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, বাড়ছে পর্যটক সংখ্যা      
৭০টি নামীদামি গাড়ি নিলামে তুলেছে মোংলা কাস্টমস হাউস
মোংলা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫, ২:১৫ পিএম

মোংলা বন্দরে আমদানিকারকরা ছাড় না করায় শেষ পর্যন্ত নিলামে উঠেছে আটকে থাকা ৭০টি দামি গাড়ি। সোমবার মোংলা কাস্টমস হাউস এ গাড়ি নিলামে উঠায়।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন মোংলা কাস্টমস হাউসের সহকারী কমিশনার মো. রুবেল হাসান।

মোংলা বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক সূত্র জানায়, মোংলা বন্দরে আমদানির পর ইয়ার্ড এবং বিভিন্ন শেডে রাখা নির্ধারিত সময়সীমা ৩০ দিনের বেশি অতিবাহিত হওয়ায় নিলামে বিক্রির জন্য মোংলা বন্দর থেকে ৩০০টি গাড়ি কাস্টমসের কাছে গত মাসে হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে এলিয়ন, ফিল্ডার, হাইব্রিড, প্রাডো ল্যান্ড ক্রজার, ভেসেল, হারিয়ারসহ ৭০টি নামীদামি গাড়ি সোমবার নিলামে উঠিয়েছে মোংলা কাস্টমস।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মো. মাকরুজ্জামান বলেন, ‘পদ্মা সেতুর কল্যাণে যোগাযোগব্যবস্থা সহজ হওয়া এ বন্দরে গাড়ি আমদানি বেড়েছে। তবে বাণিজ্যিক জাহাজ থেকে খালাসের পর দীর্ঘদিন ছাড় না করায় দ্রুত এসব গাড়ি কাস্টমসকে নিলামের মাধ্যমে বিক্রির তাগিদ দেওয়া হয়। একই সঙ্গে দীর্ঘদিন গাড়ি পড়ে থাকায় বন্দরের শেডে জায়গার অপচয় শুধু নয়, পাশাপাশি এসব গাড়ি অকেজো বা বিকল হচ্ছে।’

এ বিষয়ে মোংলা কাস্টমস হাউসের সহকারী কমিশনার মো. রুবেল হাসান বলেন, ‘২০০৯ সালের ৩ জুন জাপান থেকে মোংলা বন্দরে গাড়ি আমদানি শুরু হয়। মোংলা কাস্টমের রাজস্ব আয়ের শতকরা ৫২ শতাংশ আসে আমদানি করা গাড়ির শুল্ক থেকে। তবে আমদানি করা গাড়ি দীর্ঘদিন বন্দরে পড়ে থাকলে অন্যান্য পণ্য রাখায় সমস্যা তৈরি হয়।’

তিনি বলেন, ‘নিলাম প্রক্রিয়া চালু রাখলে গাড়ি বা অন্যান্য পণ্য রাখতে ব্যবসায়ীদের সুবিধার পাশাপাশি সঠিক সময়ে সরকারের রাজস্ব আদায় সম্ভব হয়। আমদানিকারকরা সময়মতো গাড়িসহ অন্যান্য পণ্য ছাড় না করার কারণে তা নিলামযোগ্য হয়। পরে তা নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। সেই ধারাবাহিকতায় সোমবার মোংলা বন্দরে দীর্ঘদিন পড়ে থাকা ৩০০টি গাড়ির মধ্যে ৭০টি বিলাসবহুল গাড়িসহ অন্যান্য পণ্য নিলামে তোলা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এসব গাড়ি নিলামে ক্রয় করতে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও মোংলা কাস্টমস হাউসে দরপত্র জমা দেয়া ছাড়াও অনলাইনে বিট করেছেন ব্যবসায়ীরা। আগামী ২৯ জানুয়ারি দরপত্র খোলা হবে এবং যাচাই-বাছাই শেষে সর্বোচ্চ দরদাতাকে প্রাপ্ত গাড়ির বিক্রয় আদেশ জারি করা হবে। বাকি ২৩০টি গাড়িও পর্যায়ক্রমে নিলামে ওঠানো হবে।’

এর আগে গত মাসে গাড়িগুলো বিক্রির জন্য মোংলা কাস্টমস হাউসে হস্তান্তর করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ।

উল্লেখ্য, মোংলা কাস্টমস হাউসে গত ২০২৩-২৪ অর্থবছরে ১৪টি নিলামে ২২০০ গাড়ি তোলা হয়। এর মধ্যে তারা মাত্র ২০০টি গাড়ি বিক্রি করতে পেরেছেন।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close