বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শাহরাস্তিতে ভাসমান সেচ প্রকল্পের উদ্বোধন
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৪:৫১ পিএম

চাঁদপুরের শাহরাস্তিতে আসন্ন বোরো মৌসুমে রাগৈ বিল খাল ভাসমান সেচ প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) বেলা ৩ টায় চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন এ প্রকল্পের উদ্বোধন করেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াসির আরাফাতের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশনের জেনারেল ম্যানেজার হাসান আহমেদ টিপু, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মাকসুদ আলম, কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল বাসার, বিএডিসির প্রকৌশলী মোঃ মামুনুর রশিদসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা বৃন্দ।

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, আমরা নিজেদের জমিতে পেঁয়াজ আলুসহ বিভিন্ন খাদ্যশস্য চাষাবাদ করে আমদানি নির্ভরতা কমাতে হবে।  কৃষি জমির টপ সয়েল বিক্রি বন্ধ করতে হবে। এটা অন্যায়, এ মাটিই আপনার মা, বাবা। মৃত্যুর পর এই মাটির বুকেই আপনাকে ফিরে যেতে হবে। মা ও মাটি রক্ষার কৃষি জমির টপ সয়েল বিক্রি বন্ধ করতে হবে। না হলে আগামী দিনে কৃষি উৎপাদন বন্ধ হয়ে যাবে। যার জন্য আগামী প্রজন্ম আপনাদের অভিশাপ দিবে। 

তিনি আরও বলেন, নদী-খাল দখলের মাধ্যমে এ প্রকৃতিকে আগামী দিনের জন্য আপনারা মেরে ফেলছেন। নিজেরাই নিজেদের ক্ষতি করছেন। মা, মাটি কৃষক ও পরিবেশ কে বাঁচাতে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। 

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close