বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আ. লীগের ভাষায় এখন কেউ কেউ কথা বলছে: গোলাম পরওয়ার
ফেনী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৪:৪৮ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘আওয়ামী লীগ যে ভাষায় কথা বলতো এখন কেউ কেউ সে ভাষায় কথা বলছেন। তাদের বক্তব্যে ফ্যাসিবাদের গন্ধ পাওয়া যাচ্ছে।’

শনিবার (১৮ জানুয়ারি) সকালে ফেনীর আল জামেয়াতুল ফালাহীয়া মাদ্রাসা মাঠে জেলা জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগ হারিয়ে গেলেও দেশে জামায়াতের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।

ফ্যাসিবাদের পথে কেউ পা বাড়ালে তাদের‌ও আওয়ামী ফ্যাসিস্টদের কথা স্মরণ করা উচিত।’

জামায়াতে ইসলামীর সেক্রেটারি বলেন, ‘স্বাধীনতার ৫৩ বছর পর‌ও বাংলাদেশ অর্থনৈতিক শোষন, রাজনৈতিক নিপীড়ন ও সাংস্কৃতিক গোলামী থেকে মুক্ত হতে পারেনি। বারবার শাসক ও শাসনের পরিবর্তন হয়েছে কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি। ঘুষ, দুর্নীতি ও দুঃশাসনের কবলে পড়ে দেশের মানুষ দিশেহারা হয়ে পড়েছিল।

তিনি বলেন, ‘শাসকগোষ্ঠী হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। ধনী দরিদ্রের বিশাল ব্যবধান সৃষ্টি করে সামাজিক নিরাপত্তা ও শৃঙ্খলা বিঘ্নিত করেছে। মানুষের ভোটাধিকার হরণ করে দিনের ভোট রাতে করে বিশ্ববাসীর কাছে বাংলাদেশের গণতন্ত্র আজ এক নিকৃষ্ট পর্যায়ে উপনীত হয়েছে। নতুন প্রজন্মকে জাতিসত্ত্বার পরিচয় ভুলিয়ে দিতে মিথ্যা বানোয়াট ও কাল্পনিক ইতিহাস রচনা করে জাতির ভবিষ্যতের ওপর চাপিয়ে দিয়েছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ।

তিনি আরো বলেন, ‘সর্বত্র বৈষম্য, বিরোধ ও বঞ্চনার শিকার হয়ে মানুষ মুক্তির অপেক্ষায় ছিল। ৫ আগস্ট তরুণ প্রজন্মের সাহসী ও ত্যাগী ভূমিকার কারণে দেশের মানুষ আজ স্বস্তির নিঃশ্বাস ফেলছে। আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি তা হারিয়ে যেতে দেয়া যাবে না। জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণে জামায়াতে ইসলামী প্রয়োজনীয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে।

জামায়াতের এই নেতা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে।

বিগত ১৬ বছর আওয়ামী লীগের ভোট ডাকাতি, টাকা পাচার, গুম, খুন, উন্নয়নের নামে লুটপাট বিশ্বের ইতিহাসে বিরল ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। দেশের মানুষ আওয়ামী ফ্যাসিস্টদের যেমন চায় না তেমনি নতুন কেউ ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনায় আসুক তাও চায় না। দেশের মানুষ সত্যিকার একটি পরিবর্তন চায়। যেখানে আত্মমর্যাদা, স্বস্তি ও নিরাপত্তা নিয়ে বসবাস করতে পারবে।

জেলা আমির মাওলানা মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা আবদুর রহিমের সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা অঞ্চলের টিম সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, সাবেক জেলা আমীর একেএম শামছুদ্দিন প্রমুখ।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close