মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
‘আদিবাসী’ শিক্ষার্থীদের ওপর বর্বর হামলার ঘটনায় বিক্ষোভ সমাবেশ
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ২:১৩ পিএম

ঢাকায় ‘আদিবাসী’ শিক্ষার্থীদের ওপর বর্বর হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবি জানানো হয়েছে। গাইবান্ধা আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের এক প্রতিবাদ সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। 

গতকাল সকালে গাইবান্ধা শহরের ডিবি রোডে গানাসাস মার্কেটের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহবায়ক গাইবান্ধা বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন।

সংগঠনের সদর উপজেলা শাখার আহবায়ক গোলাম রব্বানী মুসা ও সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব হাসান মোর্শেদ দীপনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সাহিত্যিক অধ্যাপক মাজহারউল মান্নান, পরিবেশ আন্দোলনের নেতা ক্রীড়া সংগঠক ওয়াজিউর রহমান রাফেল, দৈনিক জনসংকেতের সম্পাদক দীপক কুমার পাল, সামাজিক সংগ্রাম পরিষদের আহবায়ক জাহাঙ্গীর কবির তনু, আয়োজক সংগঠনের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, সাম্যবাদী আন্দোলনের মঞ্জুর আলম মিঠু, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, জেলা শাখার সাধারণ সম্পাদক রজতকান্তি বর্মন, বাসদ-মার্কসবাদীর নিলুফার ইয়াসমিন শিল্পী, বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ আলী প্রামাণিক, অ্যাড. কুশলাশীষ চক্রবর্তী সাগর, সমাজকর্মী মনির হোসেন সুইট, আদিবাসী নেতা ব্রিটিশ সরেন, সুচিত্রা মুরমু তৃষ্ণা, শ্যামবালা প্রমুখ।

বক্তারা বলেন, ঢাকায় আদিবাসী শিক্ষার্থীদের ওপর যে হামলা হয়েছে, তা সভ্যজগতকে হার মানিয়েছে। হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় গাইবান্ধা থেকেই বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close