বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায়
খেজুরের রস খাওয়া হলো না তিন বন্ধুর
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ২:১৫ পিএম

খেজুরের রস পানের উদ্দেশ্যে মটরসাইকেল যোগে ভোরে বাড়ি থেকে বের হওয়া তিন বন্ধু অজ্ঞাত বাসচাপায় নিহত হয়েছেন। গোপালগঞ্জের কাশিয়ানী থেকে কালীনগর যাওয়ার পথে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

আজ শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার হিরণ্যকান্দি সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের পাশে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মটরসাইকেল আরোহীর তিন জনের দু'জন নিহত হন। স্থানীয়রা গুরুতর আহত অপর আরোহীকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন কাশিয়ানীর পোনা কাদিরপাড়া গ্রামের বাবুল নাগের ছেলে বিশাল নাগ (১৬), একই গ্রামের বিশ্ব দাসের ছেলে দীপু দাস (১৫) ও পিংগুলিয়া গ্রামের মনির মৃধার ছেলে মোঃ হৃদয় মৃধা (১৮)।

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে পুলিশের পরিদর্শক মোঃ রকিবুজ্জামান আমাদের প্রতিনিধিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পরিবার সূত্রে জানা যায়, শখের বশে খেজুরের রস খাওয়ার উদ্দেশ্যে খুব ভোরে বাড়ি থেকে বন্ধুরা মিলে বোয়ারমারী উপজেলার কালীনগর যাচ্ছিল। পথিমধ্যে হিরণ্যকান্দিতে এ দুর্ঘটনা ঘটে।

ওসি মো. রকিবুজ্জামান বলেন, ঘন কুয়াশার কারণে ঢাকা-খুলনা মহাসড়কের হিরণ্যকান্দিতে তিন কিশোর বন্ধুর মোটরসাইকেলটিকে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দেয়। এতে বাইকে থাকা তিনজনই নিহত হয়। 

এদিকে মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় নিহতদের স্বজনদের মাঝে ও এলাকায় গভীর শোক বিরাজ করছে।            

সম্প্রতি ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনার মাত্রা বেড়ে যাওয়ায় সর্বমহলে উদ্বিগ্নের কারণ হয়ে দাঁড়িয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসকের নেতৃত্বে সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close