শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মেঘনায় দেড় দশকেও সংস্কার হয়নি তুলাতুলী-বটতলার রাস্তা
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৩:৪১ পিএম

কুমিল্লার মেঘনা উপজেলার তুলাতুলী ঈদগাঁ সংলগ্ন তিন রাস্তার মোড় থেকে বকসিকান্দা গ্রামের উত্তর পাশ হয়ে বৈদ্যনাথপুরের বটতলা বাজার পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তাটি দীর্ঘ দেড় দশক ধরে অবহেলিত। এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করলেও এর কোনো উন্নয়ন হয়নি। ঝড়বৃষ্টি বা বর্ষায় কাদা ও শুষ্ক মৌসুমে ধুলায় ভরা এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হয় স্থানীয়দের।

তুলাতুলী গ্রামের বাসিন্দা ডিপ্টি মিয়া তার অসহায়ত্বের কথা জানিয়ে বলেন, এই রাস্তা দিয়ে চলাচল করা আমাদের জন্য দুঃস্বপ্নের মতো। বছরের পর বছর এভাবেই পড়ে আছে, দেখার কেউ নেই। আমরা যদি একটু সহযোগিতা পাই তাহলে আমাদের অনেক উপকার হবে। আপনাদের মাধ্যমে কর্তৃপক্ষের কাছে আবেদন করছি, আমাদের এই কষ্ট থেকে মুক্তি দিন।

বকসিকান্দা গ্রামের বাসিন্দা শাকিল আহম্মেদ বলেন, আমরা দীর্ঘদিন ধরে এই রাস্তার দুরবস্থার কারণে চরম কষ্টে আছি। রাস্তার এমন অবস্থায় অটোরিকশা ব্যবহার করাও দুঃসাধ্য হয়ে পড়েছে। একদিন অটোরিকশায় বাজারে গেলে দুই দিন বিছানায় পড়ে থাকতে হয়। অনেক নেতা আসছেন, গেছেন কিন্তু কেউই এই রাস্তার সমস্যার সমাধানে উদ্যোগ নেননি। রাস্তা দিয়ে রোগী নিয়ে হাসপাতালে যেতে হলে কাঁধে করে নিতে হবে কিংবা বিমানে। তাছাড়া আমাদের আর উপায় নেই।

প্রায় ১৫ বছর ধরে অবহেলিত এই রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা। তাদের একটাই চাওয়া-যত দ্রুত সম্ভব এই রাস্তাটির উন্নয়নকাজ সম্পন্ন হোক, যাতে মানুষের দুর্ভোগ দূর হয়। এলজিইডি কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ এই সমস্যার সমাধানে আশার আলো দেখাতে পারে বলে দাবী এলাকাবাসীর।

এ বিষয়ে মেঘনা উপজেলার প্রকৌশলী মোসাঃ সাবরীন মাহফুজ বলেন, “তুলাতুলীর ঈদগাঁ সংলগ্ন তিন রাস্তার মোড় থেকে বকসিকান্দা গ্রাম হয়ে বৈদ্যনাথপুরের বটতলা বাজার পর্যন্ত রাস্তাটি ‘বৃহত্তর কুমিল্লা জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো’ শীর্ষক প্রকল্পের আসন্ন চতুর্থ পর্যায়ের ডিপিপিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রকল্পটি অনুমোদন পেলে দ্রুত প্রাক্কলন পাঠিয়ে কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হবে।”

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close