বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বান্দরবানে কাজে যাওয়ার পথে মারমা নারী গুলিবিদ্ধ
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ৪:০০ পিএম

বান্দরবানে রোয়াংছড়ি উপজেলার  তারাছা ইউনিয়নে জুম চাষের কাজে যাওয়ার পথে এক মারমা নারী গুলিবিদ্ধ হয়েছে। তবে কোন সন্ত্রাসী গ্রুপের পক্ষ থেকে গুলি ছোঁড়া হয়েছে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। আহত নারীর নাম উমে প্রু মারমা (৩০)। সে থানচি উপজেলার জিপ গাড়ির চালক রুমেল তঞ্চঙ্গ্যা স্ত্রী। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের হিমাগ্রী পাড়ায় এঘটনা ঘটে।

স্থানীয়রা জানা যায়, গুলিবিদ্ধ উমে প্রু মারমা সোমবার সকালে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হিমাগ্রী পাড়ায় জুম চাষের কাজে যাওয়ার পথে অজ্ঞাতস্থান থেকে গুলি এসে তার গায়ে লাগে। এসময় গুরুতর আহত অবস্থায় স্থানীয় পাড়াবাসীরা তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসেন। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

তারাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনুমং মারমা জানান, ৮ নম্বর ওয়ার্ড হিমাগ্রী পাড়ায় এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। অস্ত্রধারী কোন গ্রুপ গুলি করেছে তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি থানা পলিশের দায়িত্বরত  উপপরিদর্শক শুভ্র মুকুল চৌধুরী বলেন, সকালে তারছার ইউপির হিমাগ্রী পাড়ায় একজন এক মারমা নারী গুলিবিদ্ধ হয়েছে। আহত ওই নারীকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারা গুলি করেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

স্বদেশ  প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close