বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন      ● বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবর গুজব      ● ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে, ধৈর্যের সীমা ভাঙবেন না: রিজভী      ● ‘আমারে মাইরা তারপর জমিডা নেন’, পদ্মার চরে ফসলি জমি নষ্ট করে বনায়ন       ● উল্লাপাড়ায় মাদকের টাকার জন্য মাকে হত্যা, গ্রেপ্তার ৩      ● আগামীকাল লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● নৈরাজ্যের অভিযোগে আওয়ামী লীগের বিরুদ্ধে, বিক্ষোভ মিছিল যুবদলের      ● নোয়াখালীতে শিশু নুহাকে শ্বাসরোধে হত্যা, ৮ দিনেও শনাক্ত হয়নি ঘাতক      ● চকরিয়ায় আল-হেরা মাদরাসার শুভ উদ্বোধন      ● টুঙ্গিপাড়ায় সংঘর্ষের পরও থমথমে পরিস্থিতি      ● হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থীকে বহুমুখী দক্ষতা অর্জনের তাগিদ প্রধানমন্ত্রীর      ● ‘আল্লাহর সঙ্গে দেখা করতে চাই’, বললেন লস্কর কমান্ডার      
যুক্তরাষ্ট্রের অনুষ্ঠানে তারেক রহমানকে আমন্ত্রণ নিয়ে যা জানাল বিএনপির মিডিয়া সেল
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ৩:৫৪ পিএম

আগামী ৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হতে যাওয়া ‘জাতীয় প্রার্থনা প্রাতঃরাশ’ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে মার্কিন সরকার ওই অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত নয়—এমন আলোচনার পর বিষয়টি ধোঁয়াশার সৃষ্টি হয়। বিষয়টি স্পষ্ট করে সোমবার বিবৃতি দিয়েছে বিএনপি। বিবৃতিটি পাঠিয়েছে বিএনপির মিডিয়া সেল। 

এতে বলা হয়, ৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ‘জাতীয় প্রার্থনা প্রাতঃরাশ’ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আমন্ত্রণ সম্পর্কে কিছু সংবাদের পরিপ্রেক্ষিতে বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে আমরা সংশ্লিষ্ট সবাইকে জানাতে চাই, অনুষ্ঠানটি মার্কিন সরকার আয়োজন করে না। জাতীয় প্রার্থনা প্রাতঃরাশ ১৯৫৩ সাল থেকে প্রতিবছর অনুষ্ঠিত হয়ে আসছে এবং এতে মার্কিন প্রেসিডেন্ট, সিনেটর, কংগ্রেস সদস্য, ব্যবসায়ী ও শতাধিক দেশের গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেবেন।

বিবৃতিতে আরও বলা হয়, অনুষ্ঠানটি ‘জাতীয় প্রার্থনা প্রাতঃরাশ ফাউন্ডেশন’ আয়োজন করে থাকে, যেটি একটি নির্দলীয় সংস্থা ও রাজনৈতিক, সামাজিক এবং ব্যবসায়িক অভিজাতদের একত্রিত হওয়ার, দেখা করার, আলোচনা করার এবং একসঙ্গে প্রার্থনা করার জন্য একটি বিশেষ ফোরাম। এই ফাউন্ডেশন মার্কিন নীতি নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশ্বশান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় নিবেদিত।

স্বদেশ  প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close