মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
মেঘনায় তুলাতুলীর রাস্তার বেহাল দশা, ভোগান্তি চরমে
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ৫:২৬ পিএম

কুমিল্লার মেঘনা উপজেলার তুলাতুলী তিন রাস্তার মোড় থেকে প্রাইমারি স্কুল মোড় হয়ে বাজার পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ রাস্তাটি বছরের পর বছর ধরে সংস্কারের অপেক্ষায় রয়েছে। গুরুত্বপূর্ণ এই রাস্তাটি এলাকার শত শত মানুষের দৈনন্দিন চলাচলের প্রধান মাধ্যম হলেও এর বেহাল অবস্থার কারণে নিত্যদিন ভোগান্তি পোহাতে হচ্ছে।

বিশেষ করে তিন রাস্তার মোড় থেকে ব্রিজ পার হয়ে তুলাতুলী প্রাইমারি স্কুল মোড় পর্যন্ত অংশটি এখনও পাকাকরণ হয়নি। দীর্ঘ কয়েক বছর পূর্বে ইট বিছানো হলেও বর্তমানে তা অনেক জায়গায় ভেঙে গেছে। এই পরিস্থিতিতে রাস্তায় যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ফলে অটোরিকশা ও সিএনজিচালিত গাড়ি চালকরা এই পথে যেতে অনীহা প্রকাশ করেন।

তুলাতুলী এলাকার বাসিন্দা মো. সোহেল রানা বলেন, আমাদের প্রতিদিন এই রাস্তা দিয়ে বাজারে যেতে হয়। কিন্তু রাস্তাটি এতটাই খারাপ যে কোনো গাড়ি পেতে পারি না। বাধ্য হয়ে পায়ে হেঁটে যেতে হয়, যা খুবই কষ্টকর। এছাড়াও এলাকার বেশিরভাগ মানুষ তুলাতুলী বাজারে যাতায়াত করেন এই রাস্তা দিয়ে। কিন্তু রাস্তার দুরবস্থার কারণে ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানতে পেরেছি। তিনি আরও বলেন- জরুরি প্রয়োজনে এই রাস্তায় ডেলিভারি রোগী বা যে কোনো রোগী পরিবহন করাও প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই দুরবস্থা তাঁদের জীবনযাত্রায় মারাত্মক প্রভাব ফেলছে বলে জানান তিনি।

অন্যদিকে স্থানীয়রা মনে করছেন, দ্রুত এই রাস্তার সংস্কার হলে যাতায়াতের ভোগান্তি যেমন কমবে, তেমনি এলাকার ব্যবসা-বাণিজ্য ও জীবনযাত্রায় গতি আসবে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাঁদের একটাই দাবি-শীঘ্রই এই গুরুত্বপূর্ণ রাস্তাটির সংস্কার ও পাকাকরণের কাজ শুরু হোক।

এ বিষয়ে মেঘনা উপজেলা প্রকৌশলী মোসাঃ সাবরীন মাহফুজ জানান, “তুলাতুলী তিন রাস্তার মোড় থেকে বাজার পর্যন্ত রাস্তাটি ‘বৃহত্তর কুমিল্লা জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো’ শীর্ষক প্রকল্পের আসন্ন চতুর্থ পর্যায়ের ডিপিপিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রকল্পটি অনুমোদন পেলে প্রাক্কলন পাঠিয়ে দ্রুত কাজ বাস্তবায়নের জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে।”

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close