বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সুনামগঞ্জের হাওরে চলছে বোরোধান রোপণের ধুম
দুলাল মিয়া, সুনামগঞ্জ
প্রকাশ: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ৫:২৩ পিএম

সুনামগঞ্জের হাওরে বোরোধানের চারা রোপনে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। জেলার প্রতিটি  হাওরে বোরো আবাদের ধুম চলছে। ভোরের আলো ফুটতেই কোমর বেঁধে ফসলের মাঠে নেমে পড়ছেন কৃষকরা। কুয়াশায় ঢাকা শীতের সকালে বীজতলায় ধানের চারা পরিচর্যার পাশাপাশি জমি চাষের কাজ চলছে পুরোদমে। আবার কোনো কোনো ক্ষেতে বোরো ধান রোপণের জন্য বীজতলা থেকে তোলা হচ্ছে ধানের চারা।স্বপ্নের ফসল রোপণের জন্য দিনরাত কাজ করছেন কৃষকরা।  দম ফেলার ফুরসত নেই তাঁদের ।

একফসলি বোরোধানের এলাকা হিসেবে পরিচিত সুনামগঞ্জ জেলা। এই জেলার অন্তত ৯০ ভাগ মানুষের জীবন-জীবিকার অবলম্বন একমাত্র বোরো ধান। কার্তিক, অগ্রহায়ণ মাস থেকে হাওরজুড়ে শুরু হয় কৃষকদের বীজতলা সাজানো, বীজ বপন এবং পর্যায়ক্রমে ধানের চারা রোপণ। পৌষের শুরু থেকেই বোরোধান রোপণে ভীষণ ব্যস্ত হয়ে পড়েন কৃষকরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ বছর ২ লাখ ২৩ হাজার ৪১০ হেক্টর জমিতে বোরোধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা থেকে ৯ লাখ ১৮ হাজার মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। 

দিরাইয়ের চাপতি হাওরপাড়ের কৃষক লিটন মিয়া বলেন, 'এবার আমি আড়াই হাল (১২ কেদারে এক হাল) বোরো জমিনে উচ্চ ফলনশীল ধান রোপণ করতে যাচ্ছি, প্রায় অর্ধেক রোপণ করেছি। এমাসেই ধান রোপণ শেষ হবে। এখন জমি করতে হালচাষ পানি, রোপণ সব নগদ টাকা দিয়ে করতে হয়। যার কারণে অনেক টাকা খরচ হয়। গতবছর ভালো ধান পেয়েছিলাম, আবহাওয়া ভালো থাকলেও এবার ও ভালো ধান ঘোলায় তোলার আশা করছি। 

বিশ্বম্ভরপুরের খরচার হাওর পাড়ের কৃষক সিরাজ মিয়া বলেন, "এবার পাঁচ হাল (১২ কেদারে ১হাল) জমিন করছি। প্রায় অর্ধেক রোপণ করা হয়েছে। পুরাপুরি শেষ করতে আরও ১০থেকে১৫ দিন সময় লাগবে।শ্রমিকের সংকট রয়েছে। গত বছর ভালো ফসল পেয়েছিলাম। এই আশায় এবারও ধান লাগাইতেছি। "

আরও একাধিক কৃষকের সাথে আলাপ করলে তাঁরা জানান , গতবছর আবহাওয়া অনুকূলে থাকায় সকল হাওরে আশানুরূপ ফসল হয়েছে। যদি আবহাওয়া ভালো থাকে এবং প্রাকৃতিক কোন বিপদ না হলে বোরাধান রোপণের খরচ বাদেও আমাদের অনেক লাভ হয়। আমরা পরিবারের খরচ যোগাতে পারি। 

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম বলেন," হাওরে বোরো চারা রোপণ কার্যক্রম চলছে। কৃষকদের পাশে থেকে আমরা তাঁদের পরামর্শ ও সহযোগিতা করছি।"

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close