মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
টি-টোয়েন্টির নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন শান্ত
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫, ৩:২৫ পিএম

গত  বছরের ফেব্রুয়ারিতে তিন ফরম্যাটেই বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু যে প্রত্যাশা নিয়ে তার কাঁধে নেতৃত্ব তুলে দেওয়া, সেটি পূরণ করতে পারেননি। অধিনায়কত্ব তো বটেই নিজের ফর্মটা হারিয়ে ফেলেন এই সময়টায়। ফলে তীব্র সমালোচনার মুখে নেতৃত্ব ছাড়ার কথা ভাবছিলেন। তবে শান্তর নেতৃত্ব ছাড়ার বিষয়টি নিয়ে ধূম্রজাল ছিল এতদিন। যদিও এই মুহূর্তে বিষয়টি নিয়ে আর ধোঁয়াশা নেই। বিসিবি সভাপতি ফারুক আহমেদকে শান্ত জানিয়ে দিয়েছেন, টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করতে চাচ্ছেন না তিনি। শুধু ওয়ানডে ও টেস্ট ফরম্যাট চালিয়ে যেতে আগ্রহী।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ এ বিষয়ে বলেছেন, ‘শান্ত বলে দিয়েছে সে আর টি–টোয়েন্টি দলের অধিনায়কত্ব করবে না। আমরাও এটা মেনে নিয়েছি। তবে যদি চোটের সমস্যা না থাকে, ওয়ানডে ও টেস্টে শান্তই অধিনায়ক থাকবে। সেভাবেই কথা হয়েছে।’

তবে কুড়ি ওভারের ক্রিকেটে নতুন অধিনায়ক কে হচ্ছে- সেই সিদ্ধান্ত এখনই নিচ্ছে না বিসিবি, ‘যেহেতু আপাতত আমাদের টি–টোয়েন্টি খেলা নেই, হাতে সময় আছে; এখনই নতুন অধিনায়ক নিচ্ছি না।’

ইনজুরির কারণে শান্ত ওয়েস্ট ইন্ডিজ সফরে যাননি। তার বদলে টেস্ট ও ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দেন মেহেদী হাসান মিরাজ। আর টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেন লিটন দাস। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দারুণভাবে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াটওয়াশ করে বাংলাদেশ। তাতে করে লিটনের  জন্য  কুড়ি ওভারের নেতৃত্ব পাওয়াটা আরও সহজ হয়ে গেছে। ওই সিরিজ শেষে তিনি নিজেও জানিয়েছিলেন, ‘বিসিবি চাইলে আমি টি-টোয়েন্টি অধিনায়কত্ব করতে প্রস্তুত আছি।’

লিটনের মন্তব্যের পর বিসিবি বিষয়টা ভাবতে বাধ্য হয়েছে। ভাবতে বাধ্য হয়েছেন নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। তাই তো এই ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরে গেছেন। যদিও আপাতত কোনও ফরম্যাটের অধিনায়কের ব্যাপারেই সিদ্ধান্ত নিচ্ছে না বিসিবি! 

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close