বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
৩ জানুয়ারি মুক্তি পাচ্ছে বছরের প্রথম সিনেমা ‘মধ্যবিত্ত’
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫, ৩:১৬ পিএম

নতুন বছরের প্রথম সিনেমা হিসেবে আগামী ৩ জানুয়ারি সারাদেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে তানভীর হাসান পরিচালিত সিনেমা ‘মধ্যবিত্ত’। বর্তমান বাংলাদেশের মধ্যবিত্ত পরিবারের হাসি, কান্না, সুখ-দুঃখের গল্পে নির্মিত হয়েছে এই সিনেমা।

সিনেমাটি মুক্তি উপলক্ষে সম্প্রতি রাজধানীর অভিজাত একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সিনেমাটির শিল্পী, কলাকুশলী ও চলচ্চিত্রাঙ্গনের অন্যান্য অতিথিরা।

‘মধ্যবিত্ত’ সিনেমার প্রকাশিত ট্রেইলার এবং পোস্টার ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলে এমন চিত্রই দেখা যায়। টিজারে ফুটে উঠেছে মধ্যবিত্ত জীবনের পরিচিত সমস্যাগুলো, যা দেখে মনে হবে যেন গল্পটি আমাদের নিজেদের জীবন থেকেই নেওয়া।

পরিচালক তানভীর হাসান বলেন, ‘মধ্যবিত্ত শুধুমাত্র একটি সিনেমা নয়, এটি আমাদের সমাজের প্রতিচ্ছবি। প্রতিটি পরিবারের সদস্য মধ্যবিত্ত। সিনেমার গল্পের সঙ্গে নিজেদের খুঁজে পাবেন।’

উল্লেখ্য, সিনে মিডিয়া প্রযোজিত বাস্তবধর্মী গল্পে নির্মিত ‘মধ্যবিত্ত’ সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে  অভিনয় করেছেন শিশির সরদার, এলিনা শাম্মী, ওমর মালিক, মাইশা প্রাপ্তি, মাসুম আজিজ, রেবেকা রউফ, সমু চৌধুরী, সাবেরী আলম প্রমুখ।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close