শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● জোড়া স্বর্ণ জিতে পটুয়াখালীর গর্ব সাংবাদিককন্যা পুলিশ সদস্য নূর-ঈ-জান্নাত      ● মুলাদীতে ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার      ● খেজুরের রস খাওয়ার আগে সাবধান, আছে যে বিপদ      ● ১৫ বছর পর ফিরে চমক দেখালেন শাহরুখ-কারিনা জুটি      ● পাংশায় রাতের আঁধারে ‘ডিসেম্বর কলিং ২.০’ পোস্টারিং      ● মরণের পরও আমলনামায় যোগ হতে থাকে যে ৩ কাজের সওয়াব      ● মূল্যস্ফীতি কমিয়ে ৬ শতাংশের কাছাকাছি নামানোর লক্ষ্য সরকারের : অর্থমন্ত্রী      ● আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল      ● ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই : তথ্য উপদেষ্টা      ● ‘৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা’      ● গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেব কীভাবে দুশ্চিন্তায় আছি : শিক্ষামন্ত্রী      ● আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণ, নিহত ৬ শিক্ষার্থী      
জোড়া স্বর্ণ জিতে পটুয়াখালীর গর্ব সাংবাদিককন্যা পুলিশ সদস্য নূর-ঈ-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৮:২৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ পুলিশ জুডো, কারাতে, তায়কোয়ন্দো, উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ দুটি স্বর্ণপদক অর্জন করেছেন পটুয়াখালীর কৃতি সন্তান ও পুলিশ সদস্য নূর-ঈ-জান্নাত নূর। এর মধ্য দিয়ে তিনি দ্বিতীয়বারের মতো জোড়া স্বর্ণ জয়ের কৃতিত্ব দেখালেন।

প্রতিযোগিতায় কারাতে (-৫৫ কেজি ওজন শ্রেণি) এবং তায়কোয়ন্দো (-৫৭ কেজি ওজন শ্রেণি)—এই দুই ইভেন্টে নিজ ইউনিট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে স্বর্ণপদক লাভ করেন তিনি।

গত শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সের শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের হাত থেকে স্বর্ণপদক, সনদ ও প্রাইজমানি গ্রহণ করেন নূর-ঈ-জান্নাত নূর। 

বাংলাদেশ পুলিশ জুডো, কারাতে, তায়কোয়ন্দো, উশু ক্লাবের সভাপতি ও অতিরিক্ত আইজি (গ্রেড-১, ফিন্যান্স) মো. আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনের প্রতিযোগিতা গত ৮ নভেম্বর শুরু হয়েছিল।

নূর-ঈ-জান্নাত নূর পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক আমার কাগজের পটুয়াখালী জেলা প্রতিনিধি কাইয়ুম উদ্দীন জুয়েলের কন্যা।

এর আগে গত ১৯ জুলাই ঢাকায় অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ বাংলাদেশ পুলিশের হয়ে (-৫৫ কেজি ওজন শ্রেণিতে) প্রথম স্বর্ণপদক অর্জন করেন তিনি। এছাড়া সম্প্রতি ঢাকার মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘১০ম জাতীয় সিতোরিও কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ অসুস্থ শরীর নিয়েও লড়ে (-৫৫ কেজি ওজন শ্রেণিতে) রৌপ্যপদক জয়ের গৌরব অর্জন করেন নূর-ঈ-জান্নাত নূর। তার এমন সাফল্যে পটুয়াখালীবাসী আনন্দিত ও গর্বিত।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close