বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ল্যান্ডোভারী হাই স্কুলের EIIN নম্বর প্রাপ্তি উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি      ● ভাঙ্গুড়ায় ভাব বাংলাদেশ-এর উদ্যোগে শিক্ষা ও প্রশিক্ষণ বৃত্তি প্রদান      ● জামালপুর বাস-মিনিবাস কল্যাণ তহবিলের চেক পেল ৪টি পরিবার      ● মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত       ● পলাশে সরকারি বর্জ্য ব্যবস্থাপনা প্লান্টে চুরি, খোয়া গেল ৫ লাখ টাকার যন্ত্রপাতি      ● চকরিয়ায় হত্যা মামলার আসামি তৌহিদ ডাকাত গ্রেফতার      ● পোরশায় নেটওয়ার্কিং, লবিং ও সমন্বয় বিষয়ক মতবিনিময় সভা      ● রাজনৈতিক প্রতিহিংসামুক্ত সমাজ গড়ার আহ্বান ড. কাইয়ুমের      ● গোসাইরহাটে আইএফআইসি ব্যাংকের আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত      ● বড় আকারের টাইলসে বদলে যাচ্ছে অন্দরসজ্জার ধারণা      ● দুবাইয়ে একসঙ্গে নাচলেন হানি সিং ও আতিফ আসলাম      ● চার বছর পর ঢাকায় ফিরছেন ‘বিলিয়নেরেরা’খ্যাত ওটিলিয়া      
ল্যান্ডোভারী হাই স্কুলের EIIN নম্বর প্রাপ্তি উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি
প্রতিনিধি, গজারিয়া (মুন্সীগঞ্জ)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৪:৫৫ পিএম

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক অনুমোদন ও EIIN (এডুকেশনাল ইনস্টিটিউট আইডেন্টিফিকেশন নম্বর) নম্বর প্রাপ্তি উপলক্ষে গজারিয়ায় ল্যান্ডোভারী হাই স্কুলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। 
প্রতিষ্ঠানটির প্রাপ্ত EIIN নম্বর হলো ১৪০৭৬৬।
​বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালকদের যৌথ আয়োজনে এই আনন্দ র‍্যালি বের করা হয়।
 র‍্যালীটি স্কুল কমপাউন্ড থেকে বের হয়ে ভবেরচর বাজার হয়ে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের প্রধান পদক্ষিন করে  পুনরায় স্কুল মাঠে এসে শেষ হয়।

​র‍্যালিতে বিদ্যালয়ের  শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
 এ সময় স্কুল প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত ছিলেন ল্যান্ডভারী হাইস্কুলের  পরিচালক  নাজির আহমেদ সিকদার, সারোয়ার খান, রুবেল খান, শাহপরান দেওয়ান, প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, সহকারী প্রধান শিক্ষক,  জামাল হোসেন, সহকারী শিক্ষক, রমজান আলী,মোঃ হাসান ইমাম, মোঃ সাইদ সরকার সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষিকা সহ ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা।এছাড়াও উচ্ছ্বাস, উল্লাস আনন্দ, র‍্যালি ও কেক কাটার মধ্য দিয়ে  গজারিয়ার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ল্যান্ডোভারী স্কুলের ইন-ডে (EiiN-DaY) উদযাপন করা হয়েছে।

২০১৫ সালে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে পথচলার শুরু থেকেই আধুনিক ও প্রযুক্তিগত শিক্ষা পাঠদান ও অভিজ্ঞ শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানটি এখন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের সুপরিচিতি লাভ করেছে বলে জানান বিদ্যালয় কতৃপক্ষ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার বলেন,দীর্ঘ ১২ বছর সাধনা করে EIIN নাম্বার পেয়েছি। EIIN নাম্বার পেতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে। এতোদিন আমরা অন্য স্কুলের নামে রেজিষ্ট্রেশন করতে হয়েছে এখন আর আমাদের সেটা লাগবেনা। আমাদের টা এখন জুনিয়র হাই স্কুল হয়েছে। আমরা এখন আমাদের স্কুলের নামেই রেজিষ্ট্রেশন করে আমাদের স্কুলের নামেই পরিক্ষা দিতে পারবে। ঢাকা শিক্ষা বোর্ডের অনুমোদন ও EIIN নম্বর প্রাপ্তিকে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন। আগামী দিনে বিদ্যালয়ের শিক্ষার মান আরও এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করা হয়।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  গজারিয়া   মুন্সীগঞ্জ   ল্যান্ডোভারী হাই স্কুল   EIIN নম্বর   শিক্ষা বোর্ড   আনন্দ র‍্যালি   শিক্ষাপ্রতিষ্ঠান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close