বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● গাইবান্ধায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু      ● ল্যান্ডোভারী হাই স্কুলের EIIN নম্বর প্রাপ্তি উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি      ● ভাঙ্গুড়ায় ভাব বাংলাদেশ-এর উদ্যোগে শিক্ষা ও প্রশিক্ষণ বৃত্তি প্রদান      ● জামালপুর বাস-মিনিবাস কল্যাণ তহবিলের চেক পেল ৪টি পরিবার      ● মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত       ● পলাশে সরকারি বর্জ্য ব্যবস্থাপনা প্লান্টে চুরি, খোয়া গেল ৫ লাখ টাকার যন্ত্রপাতি      ● চকরিয়ায় হত্যা মামলার আসামি তৌহিদ ডাকাত গ্রেফতার      ● পোরশায় নেটওয়ার্কিং, লবিং ও সমন্বয় বিষয়ক মতবিনিময় সভা      ● রাজনৈতিক প্রতিহিংসামুক্ত সমাজ গড়ার আহ্বান ড. কাইয়ুমের      ● গোসাইরহাটে আইএফআইসি ব্যাংকের আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত      ● বড় আকারের টাইলসে বদলে যাচ্ছে অন্দরসজ্জার ধারণা      ● দুবাইয়ে একসঙ্গে নাচলেন হানি সিং ও আতিফ আসলাম      
গাইবান্ধায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু
ইসলাম শফি,গাইবান্ধা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৫:১৫ পিএম

গাইবান্ধায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে এ আয়োজন করা হয়।

সকালে জেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. জোবাইদুল কবীরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রেদানুল হালিম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব, পৌরসভার সাবেক কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক স্বপন ও জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ফয়সাল কবির রানাসহ প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, খামারি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

দুই দিনব্যাপী এ উপলক্ষে আয়োজিত মেলায় ২৮টি প্রদর্শনী স্টল বসেছে। স্টলগুলোতে উন্নত জাতের ঘাস চাষ প্রযুক্তি, কৃত্রিম প্রজনন, ভেটেরিনারি ফার্মাসিউটিক্যালস, পোষা পাখি ও উন্নত জাতের কুকুরসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে।






স্বদেশ প্রতিদিন/এস পি





আরও সংবাদ   বিষয়:  গাইবান্ধা   জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ   প্রাণিসম্পদ মেলা   খামারি   প্রদর্শনী স্টল   জেলা প্রাণিসম্পদ দপ্তর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close