প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৪:৪৪ পিএম

জামালপুর জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের শ্রমিক কল্যাণ তহবিলের ৬০ হাজার টাকার চেক ও নগদ দাফন-কাফন বাবদ ২ হাজার করে মোট ২ লাখ ৪৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে জামালপুর কেন্দ্রীয় বাসটার্মিনালের জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের অফিসে এ চেক প্রদান করা হয়।
এ সময় শ্রমিক কল্যাণ সদস্য টনকী বাজারের মৃত চাঁন মিয়া, টনকী বাজারের মৃত আলম শেখ, দড়িপাড়া এলাকার মৃত শফিকুল ইসলাম শফি ও ছোনটিয়া এলাকার মৃত আতাউর রহমান ননী'র পরিবারের হাতে কল্যাণ তহবিলের চেক তুলে দেওয়া হয়।
মৃত ব্যক্তির পরিবারের হাতে কল্যাণ তহবিলের চেক তুলে দেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
এসময় বক্তব্য রাখেন, জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম জার্নিস, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ, শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক এস. এম মোসাদ্দেক আলী মোহন, সদস্য মোশাররফ হোসেন,বাস টার্মিনাল পরিচালনা কমিটির আহবায়ক মামুন রায়হান ও সদস্য মিজানুর রহমান।
কল্যাণ তহবিলের চেক বিতরণ অনুষ্ঠানে জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সকল নেতৃবৃন্দ ও শ্রমিক ইউনিয়নের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জামালপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন নিহত শ্রমিকদের পরিবারের মাঝে শ্রমিক কল্যাণ তহবিল থেকে চেক বিতরণ করে আসছে।
স্বদেশ প্রতিদিন/এস পি