বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশের এক ইঞ্চি মাটিতেও কাউকে হস্তক্ষেপ করতে দেয়া হবে না : রিজভী      ● কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত      ● পাংশায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের তিন সদস্যকে গ্রেফতার      ● ১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী      ● মীরসরাইয়ে প্রধান শিক্ষকদের সমন্বয় সভা, এমপি নুরুল আমিনকে সংবর্ধনা      ● গাইবান্ধায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু      ● ল্যান্ডোভারী হাই স্কুলের EIIN নম্বর প্রাপ্তি উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি      ● ভাঙ্গুড়ায় ভাব বাংলাদেশ-এর উদ্যোগে শিক্ষা ও প্রশিক্ষণ বৃত্তি প্রদান      ● জামালপুর বাস-মিনিবাস কল্যাণ তহবিলের চেক পেল ৪টি পরিবার      ● মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত       ● পলাশে সরকারি বর্জ্য ব্যবস্থাপনা প্লান্টে চুরি, খোয়া গেল ৫ লাখ টাকার যন্ত্রপাতি      ● চকরিয়ায় হত্যা মামলার আসামি তৌহিদ ডাকাত গ্রেফতার      
কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
সহিদুল ইসলাম, কালীগঞ্জ (লালমনিরহাট)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৫:৩১ পিএম

লালমনিরহাটের কালীগঞ্জে আইন-শৃঙ্খলার স্থিতিশীলতা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণে প্রশাসনিক তৎপরতা জোরদারের প্রত্যয় নিয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষের কৃষ্ণচূড়া ভবনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লালমনিরহাট-২ (আদিতমারি- কালীগঞ্জ ) আসনের সংসদ সদস্য মোঃ রোকন উদ্দিন বাবুল।  

সভায় কালীগঞ্জ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, অপরাধ দমন এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। উপজেলার শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সব পক্ষের ভূমিকার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

এসময় সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঞ্জুরে মওলাসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, সাংবাদিকসহ  বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  কালীগঞ্জ   লালমনিরহাট   আইন-শৃঙ্খলা কমিটি   মাসিক সভা   জননিরাপত্তা   রোকন উদ্দিন বাবুল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close