শিবপুরে পরিত্যক্ত ডোবা কে দৃষ্টিনন্দন করতে পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ উপজেলা প্রশাসনের
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৪:০৯ পিএম

নরসিংদীর শিবপুর পৌরসভা এলাকার জনবহুল ইটাখোলা-মঠখোলা সড়কের (বান্দারদিয়া ডিসি রোড) পাশে দীর্ঘদিন ধরে পড়ে থাকা একটি পরিত্যক্ত ডোবা ও ময়লার ভাগাড়কে দৃষ্টিনন্দন করতে পরিষ্কার -পরিচ্ছন্ন করার উদ্যোগ নিয়েছেন শিবপুর উপজেলা প্রশাসন। পরিবেশ রক্ষা ও জনসাধারণের হাঁটাচলার সুব্যবস্থা নিশ্চিত করতে নেওয়া তার এই ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিবপুর পৌরসভার বান্দারদিয়া ডিসি রোড এলাকাটি অত্যন্ত জনবহুল এবং ব্যস্ততম একটি সড়ক। তবে সড়কটির ঠিক পাশেই দীর্ঘদিন ধরে একটি পরিত্যক্ত ডোবা ও ময়লার ভাগাড় থাকায় তীব্র দুর্গন্ধ ও মশা-মাছির উপদ্রবে চরম ভোগান্তি পোহাতে হতো পথচারী ও স্থানীয় বাসিন্দাদের। এতে এলাকার স্বাভাবিক পরিবেশও মারাত্মকভাবে দূষিত হচ্ছিল।
বিষয়টি নজরে আসার পর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন ও শিবপুরের সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান স্থানটিকে পরিচ্ছন্ন ও জনবান্ধব করে তোলার পরিকল্পনা গ্রহণ করেন। উদ্যোগের অংশ হিসেবে ডোবা ও আশপাশের জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করে জায়গাটি পরিষ্কার করা হচ্ছে। পরবর্তীতে ডোবার চারপাশ সংস্কার করে সাধারণ মানুষের হাঁটাচলার জন্য করা হবে। এ ছাড়া স্থানটির সৌন্দর্যবর্ধন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় চারপাশে বিভিন্ন প্রজাতির পরিবেশবান্ধব গাছ লাগানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসনের এমন জনবান্ধব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও সচেতন মহল।
এ বিষয়ে শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সামিউর রহমান জানান,দীর্ঘদিন ধরে ডোবাটি পরিত্যক্ত অবস্থায় আছে তাই পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। ।