প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৬:৪৯ পিএম

সংগৃহীত ছবি
কুড়িগ্রামের রৌমারীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কবির হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৫ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলা পরিষদ চত্বরের পাশের চায়ের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কবির হোসেন উপজেলার বন্দবেড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য। তিনি ওই ইউনিয়নের কুটিরচর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, রৌমারী থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এজাহারভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।