শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান      ● তিন বছরে পাবনায় দুই হাজারের বেশি অগ্নিকাণ্ড      ● কোম্পানীগঞ্জে হাফেজ ফিরোজ আলম মেমোরিয়াল বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত       ● গুরুদাসপুরে মুক্তির হয়রানী থেকে মুক্তি চান প্রাক্তন স্বামী      ● বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু      ● ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা অনিশ্চিত      ● নীলফামারীতে পুলিশ - ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত      ● চৌদ্দগ্রাম পাশাকোটে ইছালে ছাওয়াব মাহফিল সম্পন্ন, আখেরি মোনাজাতে মুসল্লিদের ঢল      ● সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালের আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত      ● ডায়াবেটিস প্রতিরোধে সামাজিক আন্দোলনের আহ্বান প্রতিমন্ত্রীর      ● ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● নগরীর চকবাজারে ফায়ার সার্ভিসের মহড়া      
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৫:১৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার প্রকাশিত ২০২৭ সালের তালিকায় প্রথমবারের মতো জায়গা পেয়েছেন তিনি।

‘দ্য মুসলিম ৫০০’ শীর্ষক এই প্রকাশনার ১৮তম সংস্করণে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্বে তার ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে এ তালিকায় রাখা হয়েছে।

এবারের তালিকায় বাংলাদেশ থেকে আরও স্থান পেয়েছেন প্রখ্যাত মানবাধিকারকর্মী ও আইন ও সালিশ কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা ড. হামিদা হোসেন। নারীর অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দীর্ঘদিনের অবদানের জন্য তিনি নিয়মিত এ তালিকায় স্থান পাচ্ছেন। এছাড়া স্থান পেয়েছেন আইনজীবী রাজিয়া সুলতানা। রোহিঙ্গা শরণার্থী ও মানবাধিকার নিয়ে কাজ করা এই আইনজীবী সামাজিক বিষয়াবলি বিভাগে অন্তর্ভুক্ত হয়েছেন।

এর আগের ২০২৬ সালের সংস্করণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শীর্ষ ৫০ প্রভাবশালী মুসলিমের তালিকায় ৫০তম অবস্থানে ছিলেন। তবে ২০২৭ সালের সংস্করণে তার নাম নেই।

প্রকাশনাটির তথ্যমতে, বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিমের ওপর রাজনৈতিক, আদর্শিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক প্রভাবের ভিত্তিতে এ তালিকা তৈরি করা হয়। এতে শুধু শীর্ষ ৫০ জনকে ক্রমানুসারে স্থান দেওয়া হয়। বাকি ৪৫০ জনকে রাজনীতি, ধর্মতত্ত্ব, সমাজসেবা, ব্যবসা, বিজ্ঞান ও সংস্কৃতিসহ ১৩টি বিভাগে রাখা হয়। বাংলাদেশের তিনজনই এবার ওই ৪৫০ জনের তালিকায় স্থান পেয়েছেন।

সূত্র: দ্য মুসলিম ৫০০






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close